Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • এখন আলোচনা করে সমস্যা সমাধানের সময়: মামুনুল হক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৪৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    এখন আলোচনা করে সমস্যা সমাধানের সময়: মামুনুল হক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৪ ১৩:৪৫

    এখন আলোচনা করে সমস্যা সমাধানের সময়: মামুনুল হক

    এখন আন্দোলন নয়, আলোচনা করে সমস্যা সমাধানের সময় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। 

    তিনি বলেছেন, পরাজিত শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এখন আন্দোলন করে সমস্যা সমাধানের সময় নয়, বরং আলোচনা করে সকল সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। আমরা যদি কোনোভাবে বিবাদে জড়িয়ে পড়ি, তাহলে তারা সুযোগ নেবে।

    শুক্রবার রাতে ফেনীর মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত শানে রেসালাত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    মামুনুল হক বলেন, বর্তমান সময়ে বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়ার একটি আওয়াজ উঠেছে। দেশের সর্বস্তরের মানুষ বৈষম্যহীন সমাজ চান। সুন্দর ও আলোকিত সমাজ গড়তে হলে আল্লাহর প্রজ্বলিত আলো প্রয়োজন।  

    তিনি বলেন, রাজনৈতিক মতবিরোধের কারণে বুলেটের আঘাতে ঝাঁঝরা করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে, যা আইয়ামে জাহেলিয়াতের সময়েও ছিল না। এখন মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে রাসুলের (সা.) শিক্ষা দেওয়া নীতি অনুসরণ করতে হবে। সবাই মিলে বর্তমান সমাজকে ভেঙে নতুন সমাজ গড়তে চাই। 

    শিক্ষাব্যবস্থা নিয়ে শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র করেছে, অভিযোগ করে মামুনুল হক বলেন, দেশের শিক্ষাব্যবস্থার ওপর নির্ভর করছে একটি জাতির ভবিষ্যৎ। শেখ হাসিনা এ দেশের শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ঢুকিয়ে ইসলামকে মুছে দিতে চেয়েছিল। আমরা কথা বললে আওয়ামী জাহেলিয়াতের সরকার সব সময় রুখে দিয়েছে। মূর্তি স্থাপনের মাধ্যমে মসজিদের নগরী ঢাকাকে তারা মন্দিরের শহরে রূপান্তর করার পাঁয়তারা করেছে। 

    হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব। কারণ, এ সরকার ব্যর্থ হলে ফ্যাসিবাদ আবার নতুন করে আবির্ভাব হবে, আর সফল হলে ফ্যাসিবাদ এ দেশ থেকে চিরতরে বিদায় নেবে। কিন্তু, এ সুযোগ কাজে লাগিয়ে কেউ যদি শিক্ষাব্যবস্থায় নাস্তিক্যবাদ ঢোকানোর চেষ্টা করে, তখন আমরা ঘরে বসে থাকব না। শিক্ষাব্যবস্থা নিয়ে কোন ছল-চাতুরি এ দেশের মুসলমান মেনে নেবে না। 

    সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, উল্লেখ করে তিনি বলেন, হিন্দু বা অন্য ধর্মের সবাই যার যার ধর্ম সে পালন করবে। সুশৃঙ্খলভাবে তাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। প্রয়োজনে আলেম-ওলামা ও হেফাজতে ইসলাম এতে সহযোগিতা করবে। হিন্দুদের মূর্তি আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের আলোচনায় ছিল ব্যক্তির মূর্তি স্থাপনের বিষয়ে। 

    মামুনুল হক বলেন, এ দেশে কাদিয়ানীদের নিষিদ্ধ করতে হবে। তারা সংখ্যালঘুর মতো নিরাপত্তা নিয়ে বসবাস করুক, তাতে আমাদের আপত্তি নেই। কিন্তু, দেশের মানুষের সরলতার সুযোগ নিয়ে অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। তাদের অমুসলিম ঘোষণা করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা গালি দেয়, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন করতে হবে। এটি বাস্তবায়নের জন্য যা প্রয়োজন, আমরা তা করব।

    হেফাজতে ইসলাম ফেনী জেলার সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের আমির মুহিববুল্লাহ বাবুনগরী। 

    শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এ সম্মেলনে আরো বক্তব্য রাখেন—হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির খলীল আহমাদ কাসেমী, নায়েবে আমির আবদুল হামীদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আহমদ আলী কাসেমী, মহাসচিব সাজিদুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা নূর হোসেন নূরানী। 

    এ সময় হেফাজতে ইসলামের ফেনী জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬