Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি বাবুল আক্তার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৭

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি বাবুল আক্তার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৪ ১৫:৫৭

    জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি বাবুল আক্তার

    হাইকোর্ট থেকে জামিন লাভের তিনদিন পরেও কারাগার থেকে মুক্তি পাননি স্ত্রী মিতু হত্যা মামলায় কারাবন্দি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। হাইকোর্ট থেকে জামিনের কাগজপত্র চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর একদিন অতিক্রান্ত হলেও কারা কর্তৃপক্ষ বাবুল আক্তারকে মুক্তি দেয়নি। 

    এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়নি। পক্ষান্তরে বাবুল আক্তারের আইনজীবী জানিয়েছে জামিন আদেশ কারাগারে পৌঁছানোর পরও আসামিকে মুক্তি না দেওয়া বেআইনি। 

    এদিকে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে হাইকোর্টের চেম্বার আদালতে দায়ের করা এক আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হবে। 

    বাবুল আক্তারের আইনজীবী অ্যাডভোকেট ফখরুদ্দিন আহমেদ জানান, গত ২৭ নভেম্বর হাইকোর্টে বাবুল আক্তারের জামিন মঞ্জুর হয়। গতকাল রবিবার বিকেলেই জামিনের কাগজপত্র চট্টগ্রাম কারাগারে পৌঁছে। বিকেল বা সন্ধ্যার মধ্যেই তাকে মুক্তি দেওয়ার কথা ছিলো। কিন্তু কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি না দিয়ে আজ (সোমবার) সকালে মুক্তি দেওয়ার কথা জানায়।

    আইনজীবী জানান, আজ (সোমবার) সকালে কারা ফটকে জামিনপ্রাপ্ত যে আসামিদের মুক্তি দেওয়ার তালিকা কারা ফটকে টানানো হয়েছে সেখানে বাবুল আক্তারের নাম নেই। দুপুর পর্যন্ত বাবুল আক্তারকে মুক্তি দেয়নি কারা কর্তৃপক্ষ। জামিন হওয়ার পরও কারাগার থেকে আসামিকে মুক্তি না দেওয়া বে-আইনি বলে উল্লেখ করেন এই আইনজীবী। 

    আইনজীবী জানান, হাইকোর্টে বাবুল আক্তারের জামিন স্থগিত চেয়ে মামলার বাদির আবেদনের প্রেক্ষিতে বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হচ্ছে না বলে তারা জানতে পেরেছেন। কিন্তু ওই আবেদনে জামিন স্থগিত হওয়ার কোন আদেশ নেই। 

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় বাবুল আক্তারকে মুক্তি দেওয়া হয়নি। 

    প্রসঙ্গত, স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে গত ২৭ নভেম্বর হাইকোর্ট ছয় মাসের অন্তবর্তী জামিন প্রদান করেন। গতকাল রবিবার এই জামিন স্থগিত চেয়ে আবেদন করেন মামলার বাদি বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন। বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালতে আবেদনটি উপস্থাপন করা হলে আগামীকাল ৩ ডিসেম্বর তা আদেশের জন্য রাখেন আদালত। 

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬