Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আড়াই লাখ দক্ষ কর্মী তৈরি করতে নতুন প্রকল্প
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৫

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    আড়াই লাখ দক্ষ কর্মী তৈরি করতে নতুন প্রকল্প

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৫ ডিসেম্বর, ২০২৪ ১৫:০৫

    আড়াই লাখ দক্ষ কর্মী তৈরি করতে নতুন প্রকল্প

    দেশে দক্ষ জনশক্তি সৃষ্টিতে নতুন প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন খাতের জন্য দক্ষ জনশক্তি তৈরি করতে ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে আড়াই লাখের বেশি দক্ষ জনশক্তি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

    বুধবার রাতে ঢাকায় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসআইসিআইপি’র কার্যক্রম শুরুর ঘোষণা দেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

    অর্থ সচিব ও এসআইসিআইপি’র পরিচালক ড. মো. খায়রুজ্জামান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) বাংলাদেশ আবাসিক মিশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং প্রমুখ।

    অনুষ্ঠানে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ও এসআইসিআইপি -এর নির্বাহী প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি পাওয়ার পয়েন্টে প্রকল্পের -এর অধীনে প্রধান বৈশিষ্ট্য ও লক্ষ্যগুলো তুলে ধরেন।

    অনুষ্ঠানে জানানো হয়, এই প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন খাতের ২ লাখ ৬৬ হাজার ৬৭৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রোগ্রামের ব্যয় ধরা হয়েছে ৩৭৫ মিলিয়ন ইউএস ডলার। এর মধ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ঋণ সহায়তা হিসেবে দেবে ৩০০ মিলিয়ন ডলার। বাকি ৭৫ মিলিয়ন ডলার সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে।

    তিনটি স্কিমে এই অর্থ ব্যয় হবে। এর মধ্যে প্রথম স্কিমে ১৫৮ মিলিয়ন ডলার, দ্বিতীয় স্কিমে ১৬২ মিলিয়ন ডলার এবং তৃতীয় স্কিমে ৫৫ মিলিয়ন ডলার ব্যয় করা হবে। এই প্রোগামের মেয়াদ ধরা হয়েছে ২০২৯ সালের জুন পর্যন্ত।

    প্রোগ্রামের আওতায় ১ লাখ ৫৩ হাজার জনকে দক্ষতা ভিত্তিক কাজের জন্য প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে নারী ও পিছিয়ে পড়া গোষ্ঠীর ৫৫ হাজার ৫০০ জনকে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। মোটর ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০ হাজার জনকে।

    এছাড়া, শিল্পের উন্নত প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ৯ হাজার ২৮০ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি শিল্পের ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হবে ২ হাজার ৮৯৫ জনকে এবং ২৬ হাজার অভিবাসী শ্রমিকদের আন্তর্জাতিক সার্টিফিকেশনসহ দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হবে।

    প্রকল্পের উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, ‘‘এসআইসিআইপি’-এর শিরোনামের দুটি শব্দ প্রতিযোগিতা এবং উদ্ভাবন গুরুত্বপূর্ণ। দেশকে এগিয়ে নিতে উদ্ভাবন, দক্ষতা, প্রযুক্তি, শ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’’

    অর্থ উপদেষ্টা বলেন, ‘‘আমাদের দেশের বিণিয়োগকারীরা দক্ষ জনশক্তি তৈরিতে বিনিয়োগ করতে আগ্রহী নন। ফলে দক্ষ জনশক্তি সৃষ্টি হচ্ছে না। আমাদের দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করতে হবে।’’

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬