Journalbd24.com

শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ   শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার   স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • হঠাৎ এফডিসিতে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৪০

    আরো খবর

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    বিমানবন্দরের লাগেজ কর্মীরা এখন আগের চেয়ে সতর্ক: ম্যাজিস্ট্রেট নওশাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস

    হঠাৎ এফডিসিতে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৪ ১১:৪০

    হঠাৎ এফডিসিতে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

    বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। নির্বাচন ঘিরে এফডিসিতে পরিচালকদের আসা-যাওয়া বেড়েছে। এরমধ্যেই এফডিসিতে হঠাৎ করেই হাজির হয়ে চমকে দেন অন্তর্বতীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সঙ্গে মত বিনিময় করেন পরিচালক সমিতি। দুই পক্ষের উপস্থিতিতে এফডিসির পরিবেশ বেশ আনন্দঘন হয়ে ওঠে। তাদের বিদায়ের ঠিক পরপরই বিনা খবরে এফডিসির স্টাডি রুম (পরিচালক সমিতি) প্রাঙ্গণে হাজির হন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। এ সময় তাকে সমিতির অভ্যন্তরে স্বাগত জানান পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন।

    এ বিষয়ে উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা বলেন, “তথ্য উপদেষ্টা মহোদয় আসবেন এমন কোনো খবর আমাদের কাছে ছিল না। তিনি হঠাৎ করেই এফডিসি ভিজিট করতে আসেন। তবে আমাদের মধ্যে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। তিনি প্রায় মিনিট বিশেক ছিলেন। এ সময় তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন। এক পর্যায়ে উপদেষ্টা মহোদয় চলচ্চিত্র উন্নয়নে তার সরকারের নেওয়া কিছু পদক্ষেপের সার-সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরেন।”

    রানা আরও বলেন, “চলচ্চিত্রের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপগুলো নিয়ে খুব শিগগিরই তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আমাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানিয়েছেন।”
     
    এফডিসিতে বর্তমান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হিসেবে নাহিদ ইসলামের এটাই প্রথম সফর। এর আগে গত ১৩ অক্টোবর এই মন্ত্রণালয়ের ‘চলচ্চিত্র সার্চ কমিটি’র আহ্বায়ক আল আমিন রাকিব (তনয়)-এর সঙ্গে এফডিসিতে অবস্থানরত নবগঠিত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের সঙ্গে আলোচনা হয়। ওই আলোচনায় তনয় উপস্থিত সকলকে সরকারের নেওয়া চলচ্চিত্র এবং এফডিসির সংস্কারে কিছু পদক্ষেপ নিয়ে সংক্ষিপ্ত তথ্য তুলে শিগগিরই সকলের সঙ্গে বসবেন বলে আশ্বস্ত করেছিলেন। ওই বৈঠকের প্রায় দুই মাস পর রোববার সন্ধ্যায় আন অফিসিয়াল সফর করেন।

    তথ্য ও সম্প্রচার উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন বলেন, “সংক্ষিপ্ত হলেও আমাদের মাঝে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি খুব আন্তরিক। তিনি আমাদের থেকেও চলচ্চিত্র উন্নয়নে মতামত চেয়েছেন। আমরা চেষ্টা করব আমাদের মতামতগুলো দ্রুততম সময়ের মধ্যে উপদেষ্টার সামনে তুলে ধরতে।”

    সর্বশেষ সংবাদ
    1. পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ
    2. মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো
    3. শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
    4. পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু
    5. স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০
    6. ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা
    7. পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি
    সর্বশেষ সংবাদ
    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    পোশাক শ্রমিকদের মজুরি কত হবে, পরবর্তী সভায় জানাবেন মালিক ও শ্রমিকপক্ষ

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা পেছালো

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে সৈয়দপুরের স্কুলশিক্ষিকার মৃত্যু

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩০

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে উত্তাল সাগর, জলোচ্ছ্বাসের আশঙ্কা

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    পার্বতীপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬