Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • আমাদের প্রত্যাশা জবাবদিহিতামূলক সরকার গঠন করা: তারেক রহমান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    আমাদের প্রত্যাশা জবাবদিহিতামূলক সরকার গঠন করা: তারেক রহমান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৪ ২৩:২৮

    আমাদের প্রত্যাশা জবাবদিহিতামূলক সরকার গঠন করা: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‍“যদি আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে  চাই, তাহলে প্রতিটি সেক্টরে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। যদি জবাবদিহিতা থাকে তাহলে দেশ পরিবর্তন হয়ে যাবে। আমাদের প্রত্যাশা আগামীতে দেশের জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার গঠন করা।” 

    মঙ্গলবার বিকেলে কুমিল্লা নগরীর ফান টাউন অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। 

    তারেক রহমান বলেন, “প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে আমাদের ৩১ দফা পৌঁছে দিতে হবে। ৩১ দফা দিয়েই যে দেশের পরিবর্তন হয়ে যাবে এমন নয়, যে কেউ চাইলে আমাদেরকে নতুন কোনো প্রস্তাবও করতে পারেন। আমাদের মূল লক্ষ্য এই দেশকে নতুনভাবে গড়ে তোলা।” 

     

    তিনি বলেন, “বিএনপির ওপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আমাদের উঠা-বসা, কাজ-কর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের ওপর নিজেদের আস্থা ধরে রাখতে পারেন। সবার প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।” 

    তিনি আরো বলেন, “বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, দেশকে যারা ধ্বংস করে দিয়েছে, সেই দেশকে আবার নতুন করে গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে দলের ৬০ লাখ নেতাকর্মী গায়েবি মামলা ও অত্যাচারের শিকার হয়েছেন, সেই দলের ওপর এ দেশের মানুষ আস্থা রাখতে চান। তাই আমাদের চেষ্টা করতে হবে, মানুষের জন্য ভালো কিছু করা।” 

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “ক্ষমতায় গেলে সারাদেশে আমরা এক লাখ পল্লী চিকিৎসক নিয়োগ করব। যাদের মধ্যে ৭০ থেকে ৮০ হাজার হবেন নারী। যাতে নারীরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে চিকিৎসা সেবা নিতে পারেন।” 

    তিনি বলেন, “আমরা চাই শিশুরা যাতে প্রাইমারি লেভেল থেকেই দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে জানতে পারে। তাহলে আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত। এ কারণে প্রাথমিক পর্যায়ে শিশুদের দুর্নীতির খারাপ দিকগুলো সম্পর্কে শিক্ষা দিতে হবে।” 

    তারেক রহমান বলেন, “বিগত স্বৈরাচারের আমলে যারা গুম হয়েছেন ও সরকার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আগামীতে তাদের এলাকার যেকোনো একটি স্থাপনা তাদের নামে নামকরণ করা হবে।”

    এর আগে আজ সকালে কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন। প্রশিক্ষণ প্রদান করেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহাদি আমিন ।

    কর্মশালায় কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, কুমিল্লা উত্তর জেলা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপি নেতারা।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬