Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: ফখরুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৬

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: ফখরুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪ ১৯:৪৬

    সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না: ফখরুল

    সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।

    ফখরুল বলেন, ‘‘জুলাই বিপ্লব বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে তাদের ভূমিকার জন্য সাধুবাদ জানানোর পাশাপাশি বিপ্লবে সম্পৃক্ত থেকেছে রাজনৈতিক দলগুলো। যেখানে বিএনপিসহ সবাই ১৫ বছর ধরে লড়াই করেছে।’’

    খালেদা জিয়া ২০১৬ সালে প্রেস কনফারেন্সে ভিশন ২০৩০ ঘোষণার মাধ্যমে সংস্কার প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘সেখানে ক্ষমতার ভারসম্য আনার কথা বলা হয়েছিল। এরপর ২০২২ সালে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে। সেখানেও এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলা হয়েছিল।’’

    ‘‘সুতরাং সংস্কার কোনো নতুন ধারণা না। কেউ যদি দাবি করে তারা এই ধারণা নিয়ে এসেছে তাহলে ভুল করবে,’’ যোগ করেন ফখরুল।

    সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘‘কিন্তু সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন অনির্বাচিত সরকারের কাছে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া যায় না। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না। আল্লাহ চাহেতো আবারো বিএনপি ক্ষমতায় যাবে।’’

    ফখরুল আরো বলেন, ‘‘সংস্কার করেন কোনো আপত্তি নেই। কিন্তু দেশের স্থিরতা নিয়ে যে সমস্য তৈরি হয়েছে, সে সমস্যা কেটে যাবে যদি নির্বাচন দেওয়া হয়। বিএনপি সংস্কার চায়, কিন্তু এটাও চায় বেশিদিন অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকা উচিত নয়।’’

    সরকারের সঙ্গে জড়িতদের মধ্যে অনেকে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন অভিযোগ করে তিনি বলেন, ‘‘তারা রাজনৈতিক মন্তব্য করছেন। জনগণের সমস্য না খুঁজে অনেকে এখন রাজনৈতিক দলগুলোর দোষ খুঁজে বেড়াচ্ছেন।’’

    সবার প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা যেন অস্থির না হই, আস্থা না হারাই সরকারের প্রতি। ড. ইউনূস সরকার অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের প্রস্তাবনা দিবেন, সেটাই প্রত্যাশা।’’

    বিএনপি মহাসচিব বলেন, ‘‘সুন্দর সুন্দর কথা বলে হবে না, কাজ করতে হবে। দেশে এখনও পর্যন্ত স্বস্তি ফিরে আসেনি। সরকারকে আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দিতে হবে। যারা টাকা নিয়ে পালিয়ে গেল তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নেই। কিন্তু সেই আগের মত বাণিজ্য করতে একের পর এক মামলা করা হচ্ছে।’’
     
    বিএনপি ড. ইউনূসকে সমস্ত সমর্থন দিচ্ছেন উল্লেখ করে তিনি বেলন, ‘‘তারা দ্রুত সব সমস্যার সমাধানের জন্য নির্বাচন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হবেন বলে আমার আশা। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে।’’

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬