Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • কাউকে জেতাতে বা পরাজিত করতে নামিনি: সিইসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৫ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৫ ১৯:৩৮

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    কাউকে জেতাতে বা পরাজিত করতে নামিনি: সিইসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৫ ১৯:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ জানুয়ারী, ২০২৫ ১৯:৩৮

    কাউকে জেতাতে বা পরাজিত করতে নামিনি: সিইসি

    কাউকে জয়ী অথবা পরাজিত করতে বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘‘আমরা কোনো দল, ব্যক্তি ও গোষ্ঠীকে ভোটে জেতানো বা পরাজিত করার জন্য নামিনি। মানুষ যাকে ভোট দেবে, সেই জিতবে; এটাই আমাদের প্রত্যাশা।’’

    বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরে একটি কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

    সিইসি বলেন, ‘‘আগে কাউকে ফেভার (সমর্থন) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করতেন, তখন কাউকে কাউকে ফেভার করার কথা বলা হতো। ফেভার না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো।’’

    তিনি আরো বলেন, ‘‘এখন আর আগের মতো ভোট হবে না। এ ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি, অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবে না।’’

    সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘এবার প্রায় ৭০ হাজার লোকবল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা হবে। এর ব্যত্যয় হবে না। গ্রামের কোনো এক জায়গায় সবাইকে একত্রিত করে ভোটার নিবন্ধন করা যাবে না। এত লোকবল কাজ করবে তারপরও যদি নির্ভুল ও সমৃদ্ধ ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে না পারি, তা হলে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’’

    সিইসি বলেন, ‘‘কেবল নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, এ জন্য সবার সহযোগিতার প্রয়োজন।’’

    প্রবাসী ও রোহিঙ্গা ভোটার, নির্বাচনি আসনের সীমানা নির্ধারণ, জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটদান ও নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহী করতে প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি্ইসি বলেন, ‘‘সংস্কার কমিশন এ রকমের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। আমরা তাদের পরামর্শ, মতামত ও সুপারিশের ভিত্তিতে বাস্তবায়ন করব।’’

    সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে ও মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক ও সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তীর যৌথ সঞ্চলনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন, নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মইন উদ্দীন, নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান ও প্রকল্প পরিচালক (সিবিটিইপি) মুহাম্মদ মোস্তফা হাসান প্রমুখ।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬