Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • জাতীয়
    • নতুন বছরে ঐক্য আর সম্প্রীতির প্রত্যাশা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০৯:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০৯:৪৯

    আরো খবর

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস
    হাসপাতাল নিজেই আইসিইউতে, সংসদে সানসিলা জেবরিন
    সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি
    সিটি করপোরেশন হলো বগুড়া

    নতুন বছরে ঐক্য আর সম্প্রীতির প্রত্যাশা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০৯:৪৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫ ০৯:৪৯

    নতুন বছরে ঐক্য আর সম্প্রীতির প্রত্যাশা

    ছায়ানটের আয়োজনে রমনার বটমূলে হয়ে গেল বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ভৈরবীর রাগালাপ দিয়ে সূচনা হয় ছায়ানটের ১৪৩২ বঙ্গাব্দ বরণের প্রভাতী আয়োজন। যা শেষ হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।

    সোমবার (১৪ এপ্রিল) সকালে সরেজমিনে রমনা পার্কে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ভিড় বাড়ে পার্কে। নারী-পুরুষ ও ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষ বর্ষবরণ আয়োজনে অংশ নিতে আসছেন। বাবা-মায়ের হাত ধরে আসছে শিশুরা৷ সবার পোশাকে বৈশাখী সাজ। বিশেষত নারীদের শাড়ি আর পুরুষদের পরনে পাঞ্জাবি।

    বর্ষবরণ অনুষ্ঠানে আগতরা বলছেন, নতুন বছর হোক ঐক্য আর সম্প্রীতির৷ দেশ ও জাতির বৃহৎ কল্যাণে নিজদের মধ্যে ঐক্য আর সম্প্রীতির ধারা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথা বলছেন তারা৷ একই সঙ্গে সব ধরনের ভেদাভেদ ভুলে সহমর্মিতা আর ভ্রাতৃত্বের বন্ধনে উজ্জীবিত হোক আগামীর দিনগুলো।

    রাজধানীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী নওমী মিতু বলেন, নতুন বছর ভালো কাটুক এই প্রত্যাশা আমাদের সবার। ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা একে অপরের সঙ্গে বসবাস করতে চাই৷ সব ভেদাভেদ ভুলে আমরা যেন বিশ্বের বুকে উন্নত জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, বছরের প্রথম দিনে সেই প্রত্যাশাই করছি৷

    স্ত্রী-সন্তানদের সঙ্গে নিয়ে বর্ষবরণ অনুষ্ঠানে এসেছেন সরকারি চাকরিজীবী আব্দুল ওহাব। তিনি বলেন, নতুন বছরে দেশবাসীর সুন্দর ভবিষ্যৎ কামনা করি। একটি মানবিক বাংলাদেশ যেন গড়তে পারি সেই চেষ্টা যেন আমাদের সবার থাকে৷ আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই৷

    ষাটোর্ধ্ব জিবলু রহমান বলেন, নতুন বছরে আমরা ঐক্যের বাংলাদেশের ধারা দেখতে চাই৷ দেশের স্বার্থে সবাই এক কাতারে থাকতে চাই৷ আগামীর বাংলাদেশ সুখি আর সমৃদ্ধির বাংলাদেশ দেখতে চাই৷

    রমনা পার্কে আসা শিশুদেরও বেশ উচ্ছ্বসিত দেখা গেছে৷ তৃতীয় শ্রেণির শিক্ষার্থী রিমি বলেন, আজকে আমি শাড়ি পরে এসেছি নতুন বছরকে বরণ করতে৷ আমার খুব ভালো লাগছে৷ অনুষ্ঠান দেখছি৷ আনন্দ করছি৷

    এবারের আয়োজনে বটমূলে মোট ২৪টি পরিবেশনা ছিল। এরমধ্যে ৯টি সম্মেলক গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠ থাকছে। নববর্ষের কথন পাঠ করেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। আয়োজন শেষ হয় জাতীয় সংগীতের মধ্য দিয়ে।

    এবার রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ তৈরি করা হয়েছিল। মঞ্চে মোট পাঁচটি ধাপ ছিল। পহেলা বৈশাখের প্রভাতে কণ্ঠ ও যন্ত্রশিল্পী মিলে প্রায় দেড়শ জনের সুরবাণীতে নতুন বছরকে আবাহন জানানো হয়।

    বিষয়:
    জাতীয়

    সংশ্লিষ্ট সংবাদ: জাতীয়

    ১২ মে, ২০১৯
    ঢাকায় অভিযান চালিয়ে ৪৬ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৩
    ১২ মে, ২০১৯
    দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
    ১২ মে, ২০১৯
    এবার মির্জা ফখরুলের আসনে নির্বাচন করবেন হিরো আলম
    ১২ মে, ২০১৯
    কঠোর সিদ্ধান্ত, আ.লীগে যোগদান নিষিদ্ধ ঘোষণা!
    ১২ মে, ২০১৯
    শেরপুরে ধড়মোকামে নদীর ওপর আরসিসি ব্রীজ নির্মাণের আশ্বাস দিলেন এমপি হাবিব
    ১২ মে, ২০১৯
    পাকিস্তানের ফাইভ-স্টার হোটেলে বন্দুক হামলা,নিহত ১
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬