Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • সংগঠন-সংবাদ
    • ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে প্রত্যাশা ফোরাম এর অনলাইন সেমিনার
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১ ১৬:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১ ১৬:১৭

    আরো খবর

    ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
    বগুড়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শিশুদের মাঝে পোশাক বিতরণ
    বগুড়ায় সিপি ফাইভ স্টারের উদ্বোধন
    লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের শিক্ষা উপকরণ বিতরণ
    আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে আসা মানব জীবনের সার্থকতা: লাখিন

    ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে প্রত্যাশা ফোরাম এর অনলাইন সেমিনার

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১ ১৬:১৭
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০২১ ১৬:১৭

    ‘মুজিবনগর দিবস’ উপলক্ষে প্রত্যাশা ফোরাম এর অনলাইন সেমিনার

    আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক ‘মুজিবনগর দিবসের’ সুবর্ণজয়ন্তী। মেহেরপুরের মুজিবনগরকে বলা হয় স্বাধীন বাংলাদেশের সূতিকাগার। এখান থেকেই  স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন ও শপথ বাক্য পাঠ করানো হয়।

    বিশেষ এই দিনটি ঘিরে স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন প্রত্যাশা ২০২১ ফোরাম ‘ সমৃদ্ধ বাংলাদেশের শপথ, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে শীর্ষক অনলাইন সেমিনারের আয়োজন করেছিল।

    সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সমাজ সেবায় একুশে পদকপ্রাপ্ত সংস্কৃতি কর্মি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ টেলিভিশন এর সাবেক মহাপরিচালক ম. হামিদ, বিশিষ্ট কথা সাহিত্যিক অধ্যাপক রফিকুর রশিদ এবং খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট এর কমান্ডার অধ্যাপক আলমগীর কবির।

    অনলাইন সেমিনারে সভাপতিত্ব করেন, তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি। প্রত্যাশা ২০২১ ফোরাম এর চেয়ারম্যান এস এম আজাদ হোসেন এর সঞ্চালনায় শুভে”ছা বক্তব্য রাখেন ফোরাম এর সদস্য সচিব রুহি দাস এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব আতাউ রহমান মিটন।

    আ. ক . ম মোজাম্মেল হক
    বাংলাদেশের স্বাধীনতা যে শুধু একটি মৌখিক ঘোষণা ছিল, বিষয়টি এরকম না। একটি দেশ পরিচালনার জন্য যাবতীয় প্র¯‘তি আমাদের ছিল। ১৭ এপ্রিল মুজিব নগর সরকারের শপথ গ্রহণ এর একটি বড় উদাহরণ। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও তৃণমূল পর্যায়ের মানুষকে এই উৎসব উদযাপনের সাথে আমরা যুক্ত করতে চাই। পাহাড়ি, সমতল, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী- পুরুষ, কৃষক, মজুর  সব শ্রেণি পেশার মানুষকে এই উৎসবের সঙ্গে যুক্ত করে তাদের অধিকার আদায়ে বর্তমান সরকার কাজ করে যাবে। কোন মানুষ যাতে গৃহহীন না থাকে, কোন মানুষ যাতে না খেয়ে না থাকে, একটি সুখী, সমৃদ্ধ ও সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা সর্বাত্মকভাবে কাজ করে যাব।

    ইলিয়াস কাঞ্চন
    স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে এসেও এখনো আমরা মুক্ত চিন্তার স্বাধীনতা ও মানসিকতার স্বাধীনতা পাইনি। দুর্নীতি ও লুটপাট থেকে বেরিয়ে আসতে পারিনি। শুধু পেটের ক্ষুধা নয়, সেই সাথে চিন্তার ক্ষুধা, আমাদের মানসিক দৈন্যতার ক্ষধা ও স্বাধীনতার ক্ষুধাও দূর করতে হবে।
     
    ম. হামিদ
    মুক্তিযুদ্ধের জন্য সেই সময় পলিটিক্যাল মুটিভিশনের খুবই দরকারি ছিল। ৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ভাষণ একটি দেশ স্বাধীনতা এনে দেয়ার জন্য সর্বাত্মকভাবে প্রেরণা জুগিয়েছে।  

    অধ্যাপক আলমগীর কবির
    ১৯৭১ সালের অনেক আগে থেকেই স্বাধীনতার জন্য সাধারণ মানুষের মনে একটা হাহাকার ছিল এবং সেই প্রত্যাশা পূরণে আমরা জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। বঙ্গবন্ধুর ডাকে জীবনের সব মায়া ত্যাগ করে এক সাগর রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছি।

    অধ্যাপক রফিকুর রশিদ
    অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই মূলত ১৯৭১ সালের এই স্বাধীনতা যুদ্ধ সংঘটিত হয়েছিল। বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের তাজা প্রাণ ঢেলে দিয়েছেন এবং ২ লক্ষ মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন। এখন শুধু দেশটাকে সুন্দর করে সাজাতে হবে।

    উল্লেখ্য যে, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপিত হোক দারিদ্র্যমুক্ত বাংলাদেশে এই প্রত্যাশা নিয়ে ‘প্রত্যাশা ২০২১ ফোরাম’  ২০০৫ সাল থেকে পলিসি, অ্যাডভোকেসি  এবং তৃণমূলে জাগরণ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি কর্মকর্তা, পেশাজীবি, ব্যবসায়ী, আইনজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজের  প্রতিনিধি এই ফোরামের সদস্য।

    আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে জাতির সন্তানেরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করতে পারে, তাদের পক্ষে দারিদ্র্যও দূর করা সম্ভব। ইউনিয়নভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে স্থানীয় সরকার, প্রতিষ্ঠান সমূহের সক্রিয় নেতৃত্ব, যথাযথ পরিকল্পনা  ও উদ্যোগ গ্রহণ করলে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা কঠিন কোন বিষয় নয়। প্রত্যাশা ২০২১ ফোরাম বিশ্বাস করে, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীতে দেশের প্রতিটি ইউনিয়ন এই উৎসব উদযাপনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং আপামর জনসাধরণ সর্বাত্মকভাবে এতে অংশগ্রহণ করবেন। দলমত নির্বিশেষে একটি উৎসবমুখর পরিবেশে আগামী ১৬ ডিসেম্বর ২০২১ মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে।  সেই বিশ্বাস ও প্রেরণা থেকে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষে প্রত্যাশা ২০২১ ফোরাম কাজ করছে।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬