Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • ২৭ শর্তে চট্টগ্রাম বিএনপির সমাবেশের অনুমতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১২:১২

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    ২৭ শর্তে চট্টগ্রাম বিএনপির সমাবেশের অনুমতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জুলাই, ২০১৯ ১২:১২

    ২৭ শর্তে চট্টগ্রাম বিএনপির সমাবেশের অনুমতি

    দলীয় প্রধান খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশের অংশ হিসেবে আজ চট্টগ্রামে সমাবেশ করবে বিএনপি। প্রায় আড়াই সপ্তাহ আগে সমাবেশ করার অনুমতি চাওয়া হলেও মাত্র ২১ ঘণ্টা আগে ২৭টি শর্ত দিয়ে বিএনপিকে চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি দিয়েছে নগর পুলিশ।

    আজ শনিবার বিকেলে চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে দলটি। যদিও বিএনপির পক্ষ থেকে নগরের লালদীঘি মাঠ সংলগ্ন জেলা পরিষদ চত্বর কিংবা কাজীর দেউড়ি মোড়ে সমাবেশ করতে অনুমতি চাওয়া হয়েছিল।

    বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

    তিনি বলেন, ‘আমাদের দলীয় কার্যালয়ের সামনের সড়কের একপাশে সমাবেশের অনুমতি মিলেছে। দিনের আলোতে সমাবেশ শেষ করতে হবে। এ ছাড়াও সমাবেশকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার শর্ত আছে।’

    তিনি জানান, খালেদা জিয়ার মুক্তি দাবিতে সারাদেশে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নেয় বিএনপি। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) বরিশালে প্রথম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে আজ দ্বিতীয় সমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা। সমাবেশ সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপি এতে অংশ নেবে।

    নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো.আব্দুল ওয়ারীশ খান বলেন, ‘২৭টি শর্তে নাসিমন ভবনের সামনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে বিএনপিকে।’

    উল্লেখযোগ্য শর্তগুলো হচ্ছে- নাসিমন ভবনের সামনের দুই লেইনের সড়কের পূর্বপাশে সমাবেশ করা, কোনোভাবেই পশ্চিম পাশে গাড়ি চলাচল বন্ধ না করা, মিছিল নিয়ে সমাবেশস্থলে না আসা, সমাবেশস্থলে আসা কেউ যাতে লাঠিসোটা, রড, দেশীয় অস্ত্র বহন না করে; উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য-স্লোগান না দেয়া এবং সমাবেশস্থলের আশপাশে শুধু মাইকের ব্যবহার।

    এর আগে গত ৪ জুলাই নগরীর নাসিমন ভবনের সামনে অথবা জেলা পরিষদ চত্বরে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। সমাবেশের ২১ ঘণ্টা আগে শুক্রবার সেই অনুমতি পেয়েছে বিএনপি।

    একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চট্টগ্রামে এটিই প্রথম বিভাগীয় সমাবেশ বিএনপির।

    বিষয়:
    চট্টগ্রাম, বিএনপি, সমাবেশ

    সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম, বিএনপি, সমাবেশ

    ৬ আগস্ট, ২০১৯
    বগুড়ায় ব্রাকের উদ্যোগে নারী ও শিশু নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
    ২৬ সেপ্টেম্বর, ২০১৯
    ময়মনসিংহ বিএনপির বিভাগীয় সমাবেশ কৃষ্ণচূড়া চত্বরে
    ৩০ ডিসেম্বর, ২০১৯
    গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬