Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ: কাদের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:০৭

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ: কাদের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:০৭

    মির্জা ফখরুল একজন সজ্জন মানুষ: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আমাদের শক্র নয়। আমরা তাদের নেতিবাচক রাজনীতির বিরোধীতা করি। তারা হাওয়া ভবনের নামে সর্বত্র লুটপাট করায় দেশের মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সজ্জন মানুষ। তাকে অন্ধকার থেকে পুতুল নাচানো হয়।

    শনিবার বেলা সাড়ে ১১টায় ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সলের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পরও বিএনপির মহাসচিবকে সংসদে যেতে দেয়া হয়নি। আসুন হঠকারিতা বাদ দিয়ে গণতন্ত্রের ভাষায় কথা বলি। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকবে, তা আমরা বলি না। তবে জনগণের প্রতি আমাদের আস্থা আছে।

    সেতুমন্ত্রী বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীর পরিচয় বা রক্ষাকবচ হতে পারে না। মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং কালচার আমাদের সব উন্নয়নকে ম্লান করে দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ ও প্রশাসনকে কঠোরভাবে আইন প্রয়োগ করতে হবে।

    চৌমুহনী পৌরসভার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন এবং দুটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

    এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার সন্ত্রাসী ও নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। শেখ হাসিনার সরকার গরিবের কথা, দেশের উন্নয়ন অগ্রগতির কথা বললে আপনাদের গাত্রদাহ হয়। বর্তমান সরকার স্থানীয় সরকারের মাধ্যমে শহর ও গ্রামকে কাছাকাছি এনে প্রতিটা গ্রামকে শহরে রূপান্তরিত করছে। উন্নয়নে মেয়রদের জবাবদিহিতার আওতায় থাকতে হবে।

    তিনি বলেন, দেশের সব পৌর মেয়রদের বলবো স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে উন্নয়নকে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। পৌর মেয়রদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে দেখতে চায় শেখ হাসিনার সরকার।

    এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে বিশেষ অতিথি হিসেবে নোয়াখালী জেলা প্রশাসক খোরশেদ আলম খাঁন, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

    একই সময় ঢাকা থেকে ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মিউনিসিপাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান।

    উল্লেখ্য, ২৩ কোটি টাকা ব্যয়ে চৌমুহনী পৌর পার্ক ও পৌর বাস টার্মিনাল প্রকল্প বাস্তবায়নে বিশ্বব্যাংক ৯০ শতাংশ অর্থের যোগান দেয় বাকি ১০ শতাংশ অর্থ চৌমুহনী পৌরসভা যোগান দেয়।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬