Journalbd24.com

রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • ৫৯ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩২

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    ৫৯ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০ ১৫:৩২

    ৫৯ দিন পর কেন্দ্রীয় কার্যালয়ে রিজভী

    দিনের বেশিরভাগ সময় নয়াপল্টন কার্যালয়েই কাটত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। করোনাকালেও তিনি নিয়মিত কার্যালয়ে আসতেন। মানবিক সহায়তা নিয়ে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন অঞ্চলে। আবার ফিরে আসতেন কার্যালয়ে। দলের দাফতরিক কাজ সারতেন, দলের হয়ে প্রেস ব্রিফিং করতেন নিয়মিত।

    বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর জামিন হওয়ার আগ পর্যন্ত একদিনের জন্যও দলীয় কার্যালয় ছাড়েননি রিজভী। নেত্রীকে জেলে রেখে নিজে বাসায় আরামে ঘুমাবেন না– এমন প্রত্যয় ছিল এ নেতার। পরে খালেদা জিয়া জামিনে মুক্তি পেলে বাসায় ফেরেন। 

    সেই রিজভীই কেন্দ্রীয় কার্যালয়ে আসেন না প্রায় দুই মাস হলো।  না, মান-অভিমান থেকে নয়। গুরুতর অসুস্থতার কারণে প্রিয় পার্টি অফিসে এতদিন আসতে পারেননি রিজভী।   

    হৃদরোগের চিকিৎসা শেষে ৫৯ দিন পর নয়াপল্টনের কার্যালয়ে ফিরেছেন বিএনপির এ সিনিয়র যুগ্ম মহাসচিব। 

    বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তিনি কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। লাঠি হাতে ধীরগতিতে সিঁড়ি বেয়ে তিন তলায় উঠেন রিজভী। পরে নিজের দফতরে বসে নেতাকর্মী, অফিসকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করেন। তারা প্রিয় নেতার স্বাস্থ্যের খবরাখবর নেন। রিজভীও নেতাকর্মী ও অফিসকর্মীদের পরিবারের লোকজনের খবরাখবর নেন।

    এদিন রিজভীর হঠাৎ কেন্দ্রীয় কার্যালয়ে আগমনে কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। কাছাকাছি থাকা কয়েকজন নেতাকর্মীও ছুটে আসেন তার সঙ্গে দেখা করতে।

    রিজভী এ সময় অসুস্থতার দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন। অসুস্থ অবস্থায় তার খবরাখবর নেয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

    শারীরিক অবস্থা সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, এখন অনেকটাই সুস্থবোধ করছি। রিং পরানোর পর আমাকে অনেক সতর্কতার সঙ্গে চলতে হচ্ছে। যেটি আগে কখনই আমি করিনি। 

    এখন থেকে নিয়মিত কেন্দ্রীয় কার্যালয়ে আসার আশাবাদ ব্যক্ত করে দফতরের দায়িত্বপ্রাপ্ত এ নেতা বলেন, নিয়মিত কার্যালয়ে আসার চেষ্টা করব, যদি শরীর সাপোর্ট দেয়। 

    যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিজভী বলেন, মহান সৃষ্টিকর্তার রহমতে আমি সুস্থ হয়েছি। আমার সুস্থতার জন্য দেশে-বিদেশে কর্মী-সমর্থকসহ দেশবাসী দোয়া করেছেন, মিলাদ পড়েছেন, রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখুন, হেফাজতে রাখুন।

    এদিকে গত ৩ ডিসেম্বর রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম ও শ্যালিকা তাহমিনা বেগমের করোনাভাইরাস ধরা পড়ে। এর পর থেকে রিজভী অন্য একটি বাসায় আছেন।

    রিজভী জানান, তার স্ত্রী ও শ্যালিকা সুস্থ আছেন, তেমন কোনো উপসর্গ নেই। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তারা।

    প্রসঙ্গত অসুস্থ হওয়ার আগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব নয়াপল্টনে অফিস করেন গত ১২ অক্টোবর। পর দিন জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধন শেষে গাড়িতে ওঠার পর রিজভী হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে নেয়া হয় কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে। পরে ল্যাবএইড হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ অক্টোবর এ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হয়। তাতে হার্টে একটি ব্লক ধরা পড়লে ইনজেকশন দিয়ে সেটির ৪০ শতাংশ অপসারণ করা হয়। ১৩ দিন ল্যাবএইড হাসপাতালে থাকার পর ২৮ অক্টোবর ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন। 

    পরে ফলোআপ করাতে গত ১৭ নভেম্বর আবার ল্যাবএইডে ভর্তি হন রিজভী। সেখানে ২১ নভেম্বর তার হৃদযন্ত্রে রিং পরানো হয়। ২৪ নভেম্বর হাসপাতাল থেকে মোহাম্মদপুরের বাসায় ফেরেন তিনি। আজ ৫৯ দিন পর কার্যালয়ে এলেন রিজভী।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি
    2. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    3. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    4. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    5. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    6. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    7. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি 
বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বগুড়ায় তারেক রহমানের স্মৃতি বিজড়িত পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬