Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • ছাত্র ইউনিয়ন বগুড়ার প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৫:০৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৫:০৫

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    ছাত্র ইউনিয়ন বগুড়ার প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত

    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৫:০৫
    প্রেস বিজ্ঞপ্তি
    প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২১ ১৫:০৫

    ছাত্র ইউনিয়ন বগুড়ার প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত
    চট্টগ্রামে শ্রমিক হত্যার বিচার; লকডাউনে শ্রমজীবী মানুষের ঘরে ঘরে রেশন প্রদান; স্বাস্থ্যখাতে প্রণোদনা বাড়ানো, সরকারি তত্ত্বাবধানে আইসিইউ শয্যা সংখ্যা বাড়ানো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল সহ বিভিন্ন দাবিতে আজ শনিবার বেলা ১১ টায় বগুড়ার  সাতমাথায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের প্রতীকী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
     
    মানববন্ধনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আমিনুল ফরিদ, সন্তোষ কুমার পাল, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি নাদিম মাহমুদ, বগুড়া জেলা সংসদের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ছাব্বির আহম্মেদ, কোষাধ্যক্ষ বায়েজিদ রহমান, দপ্তর সম্পাদক নিয়ামুল ইসলাম আকিব, সরকারি আজিজুল হক কলেজ সংসদের সভাপতি আরমানুর রশিদ আকাশ, সাধারণ সম্পাদক সাগর পারভেজ, ছাত্রনেতা জয় ভৌমিক, নাফিস ইসলাম, শিশির ইসলাম প্রমুখ।
     
    মানববন্ধনে বক্তারা বলেন, " শ্রমিকদের কঠোর শ্রমে দেশের অর্থনীতি টিকে আছে, তাদের গুলি করে হত্যা করার যে দুঃসাহস ক্ষমতাসীন সরকারের পেটুয়া পুলিশ বাহিনী দেখিয়েছে, তার বিচার এই সরকার না করলে মানুষ নিজে তার বদলা নিতে পিছপা হবে না।
     
    সারা পৃথিবীর বিভিন্ন দেশ যখন পরিবেশ ও মানব শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে দিচ্ছে, সেই সময়ে মানুষের প্রতিরোধকে অগ্রাহ্য করে দেশি-বিদেশি বেনিয়াদের মুনাফা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে সরকার। শুধু তাই নয়, বাঁশখালীতে নির্মাণাধীন এস আলম গ্রুপ ও চীনভিত্তিক সেপকো থ্রির মালিকানাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে গত ১৭ এপ্রিল বকেয়া বেতন পরিশোধসহ বেশ কয়েকটি যৌক্তিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের দমন করতে পুলিশ ডাকে কর্তৃপক্ষ।
     
    পুলিশ এসে নির্বিচারে গুলি চালিয়ে খুন করে পাঁচ জন মানুষকে। অর্ধশতাধিকের বেশি আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ২ জন শ্রমিক।  উন্নয়নের ফাঁপা বুলির আড়ালে বেনিয়াদের স্বার্থ রক্ষা করতে যে সরকার দেশের মানুষের ওপর গুলি চালাতেও কুণ্ঠা বোধ করে না, সেই সরকার আর যাই হোক দেশের খেটে খাওয়া মানুষের সরকার না।
     
    অন্যদিকে করোনা মহামারির মধ্যে সুদূরপ্রসারী ভাবনাহীন লকডাউন দেশের জনগণকে আরও এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। পর্যাপ্ত রেশনের ব্যবস্থা না করে শ্রমজীবী মানুষদের ঘর থেকে বের হতে না দেওয়ার মধ্য দিয়ে সরকার করোনা থেকে বাঁচানোর নাম করে আসলে মানুষকে না খেয়ে মরার দিকে ঠেলে দিয়েছে।
     
    আবার করোনা আক্রান্ত মানুষের জন্য সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত আইসিইউ, স্বাস্থ্যখাতের যোদ্ধাদের জন্য নেই পর্যাপ্ত প্রণোদনা ও সুরক্ষা সরঞ্জাম। এর মধ্যে এই সকল অনিয়ম, অন্যায়, লোকদেখানো মানবতার বিরুদ্ধে যারাই কথা বলছেন, তাদেরকেই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার নামে জেলে ভরে করা হচ্ছে অকথ্য নির্যাতন। এ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ প্রতীকী মানবন্ধনের আয়োজন  করেছে।"
     
    বক্তারা আরো বলেন, "ছাত্র ইউনিয়ন মনে করে, দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উচিৎ এই সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদে রাস্তায় নেমে আসা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কথা দিচ্ছে অধিকার আদায়ের প্রতিটি সংগ্রামে অতীতের মত ছাত্র ইউনিয়ন তার সামর্থ্য অনুযায়ী সর্বদা  মানুষের পাশে থাকবে।"
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬