Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • খুন-লুট ও সম্পদ পাচার বিএনপির প্রধান কাজ: নানক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২৩:৫২

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    খুন-লুট ও সম্পদ পাচার বিএনপির প্রধান কাজ: নানক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২৩:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২১ ২৩:৫২

    খুন-লুট ও সম্পদ পাচার বিএনপির প্রধান কাজ: নানক

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা দেশে খুন ও লুটের রাজত্ব কায়েম করেছিলেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে একের পর এক গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল।মানুষ খুন করা, দেশের সম্পদ বিদেশে পাচার করা, লুট করা ছিল বিএনপির প্রধান কাজ।

    বুধবার (২২ ডিসেম্বর) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে মজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস'র সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নানক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের চূড়ান্ত সীমায় পৌছে গেছে। বিএনপির আমলের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য। মানুষ এখন এক উন্নয়নশীল বাংলাদেশ দেখছে।

    তিনি আরো বলেন, স্বাধীনতার পর ৭৫ সালের ১৫ই আগষ্ট পর্যন্ত দেশের যে উন্নয়ন হয়েছিল, তার পরবর্তী ২১ বছরে অর্থাৎ এরশাদ-জিয়া-খালেদার আমলে হয়নি। পরে বঙ্গবন্ধু কন্যা এসে উন্নয়নের হাল ধরেছিলেন। যার সুফল আজ দেশের মানুষ পাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ শান্তিতে আছে বলেই বিএনপির এই গাত্রদাহ।

    জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনা সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়েই দেশে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। মানুষ এখন শেখ হাসিনার নেতৃত্ব নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে।

    ২১ আগষ্ট গ্রেনেড হামলাকে স্মরণ করে তিনি বলেন, শেখ হাসিনাকে বারবার মৃত্যুর মুখে পতিত হতে হয়েছে। তিনি একজন মৃত্যুঞ্জয়ী প্রধানমন্ত্রী। ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে আমাদের আশা ভরসাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাখে আল্লাহ মারে কে। সেদিন আমার মনে হয়েছিল- পেন্ডেলের ৪ কোণে ৪ জন ফেরেস্তা দাঁড়িয়ে শেখ হাসিনাকে রক্ষা করেছিলেন।

    তিনি আরও বলেন, ৫০ বছরে বাংলাদেশ আজ ডিজিটাল, ঢাকা থেকে সিলেট ৪ লেন রাস্তা নির্মান হচ্ছে। আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়েছে। সব মিলিয়ে দেশ এখন উন্নয়নের এক উজ্জল দৃষ্টান্ত।

    দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. শামীম আহমদের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

    এছাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশন করবেন সংরক্ষিত সংরক্ষিত নারী ​সংসদ সদস্য সুর সম্রাজ্ঞী মমতাজ বেগম।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬