Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • রাজনীতি
    • সেতুমন্ত্রীর বেয়াইকে আ’লীগ থেকে অব্যাহতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৫:২১

    আরো খবর

    ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু
    যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে: তারেক রহমান
    জামায়াত স্বপ্ন দেখে হিংসা-সন্ত্রাসমুক্ত বাংলাদেশের: শফিকুর রহমান
    ৩১ ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে : হাসনাত আব্দুল্লাহ
    জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র লিখিত দলিল হবে : সারজিস আলম

    সেতুমন্ত্রীর বেয়াইকে আ’লীগ থেকে অব্যাহতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৫:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ জানুয়ারী, ২০২২ ১৫:২১

    সেতুমন্ত্রীর বেয়াইকে আ’লীগ থেকে অব্যাহতি

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালী-৫ আসনে তার সঙ্গে প্রার্থী হতে চাওয়া ডা. এ কে এম জাফর উল্যাহকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

    তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়া ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার আত্মীয় (স্ত্রীর বড় ভাই) হওয়ায় ‘ওবায়দুল কাদেরের বেয়াই’ হিসেবেও এলাকায় পরিচিত।

    বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে নোয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

    তিনি বলেন, ‘সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক সভায় দলের শৃঙ্খলা ভঙ্গ ও অসাংগঠনিক কার্যক্রমের কারণে তাকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি লিখিতভাবে তাকে জানিয়ে দেওয়া হবে।’

    এর আগে ওবায়দুল কাদেরের নিজ এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নিজেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণা করে ওই এলাকায় শুভেচ্ছা পোস্টার লাগান তিনি।

    এ নিয়ে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে মেয়র আবদুল কাদের মির্জা তার আত্মীয় (স্ত্রীর বড় ভাই) ডা. এ কে এম জাফর উল্যাহকে ‘দুর্নীতিবাজ ও দুদকের আসামি’ উল্লেখ করে আওয়ামী লীগ থেকে তার বহিষ্কারের দাবি তোলেন।

    তিনি ফেসবুকে লেখেন, ‘ডাক্তার জাফর উল্লাহ জাসদের ও একরামের এজেন্ডা বাস্তবায়নকারী। দুর্নীতিবাজ, যার বিরুদ্ধে দুদকে মামলা আছে- সে আজকে নোয়াখালী-৫ আসনে সংসদ সদস্য নির্বাচন করার ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের সাহেবের সম্মান নষ্ট করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে কলঙ্কিত করছে। তাকে অনতিবিলম্বে নোয়াখালী জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হোক।’

    অব্যাহতির বিষয়ে রাতে ডা. এ কে এম জাফর উল্যাহ বলেন, ‘জেলা আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নিলো তা আমার দেখার বিষয় নয়। আমি আরো বেশি শক্তি সাহস ও উদ্দীপনা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেবো।’

    সর্বশেষ সংবাদ
    1. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    2. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    3. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    4. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    5. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    6. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    7. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬