Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ০০:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ০০:৪৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ০০:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ মে, ২০১৯ ০০:৪৬

    আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে 
বাংলাদেশ

    ২৯৩ রানের এই বিশাল লক্ষ্য হেসেখেলেই পাড়ি দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ডকে টাইগাররা হারিয়েছে ৬ উইকেটের বড় ব্যবধানে। হাতে ছিল পুরো ৭ ওভার (৪২ বল)।

    আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটসম্যানদের দৃঢ়তায় অনায়াসে জয় এসে ধরা দিয়েছে মাশরাফিদের মুঠোয়। তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদদের দুর্দান্ত ব্যাটিংই ৬ উইকেটের বিশাল জয় উপহার দিয়েছে বাংলাদেশকে।

    ডাবলিনের ক্যাসল অ্যাভেনিউতে অনুষ্ঠিত এই ম্যাচটি নিঃসন্দেহে রান প্রসবিনী। টস জিতে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে মনে হয়েছিল তারাও ৩২০ কিংবা ৩৩০ প্লাস রান করে ফেলবে। শেষ পর্যন্ত আবু জায়েদ রাহীর বিধ্বংসী বোলিংয়ের কারণে সেটা আর তারা পারেনি। থামতে হয়েছে তাদের ২৯২ রানে।

    জবাব দিতে নেমে বরাবরের মতোই সাবধানী শুরু দুই ওপেনারের। সৌম্য সরকারকে বিশ্রাম দিয়ে আজ সুযোগ দেয়া হলো লিটন কুমার দাসকে। কিন্তু তিনি বুঝিয়ে দিলেন, তাকেও বসিয়ে রাখার মতো নয়। লিটন চিন্তায় ফেলে দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। পরের ম্যাচে (যেহেতু ফাইনাল) ওপেনিংয়ে সৌম্য খেলবেন নাকি লিটন খেলবেন- সে দ্বিধায় থাকতে হবে ম্যানেজমেন্টকে।

    তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ১১৭ রানের অসাধারণ একে জুটি গড়ে ফেলে লিটন। ১৭তম ওভারে বয়েড রানকিনের বলে বোল্ড হয়ে যান তামিম। ৫৩ বলে ৫৭ রান করে বিদায় নেন এই ড্যাশিং ওপেনার। তার ইনিংস সাজানো ছিল ৯ বাউন্ডারিতে।এরপর লিটন আর সাকিব আল হাসান মিলে দলকে আরও এগিয়ে নিয়ে যান। দলীয় ১৬০ রানের মাথায় লিটন দাস ফিরে যান ৬৭ বলে ৭৬ রান করে। ৯টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মারও মারেন লিটন।

    সাকিব আল হাসান ফিফটি করেন। কিন্তু ৫১ বলে ফিফটি করার পরই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। মুশফিকুর রহীম মিডল অর্ডারে বেশ ভালোই সাপোর্ট দেন। ৩৩ বলে ৩৫ রান করেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদ ২৯ বলে অপরাজিত থাকেন ৩৫ রানে।মোহাম্মদ মিঠুনের পরিবর্তে মোসাদ্দেক হোসেনকে খেলানো হলো আজ। কিন্তু ১৭ বলে ১৪ রান করে বলে খোঁচা মারতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। শেষ দিকে মাঠে নেমে ৭ রানে অপরাজিত থাকেন সাব্বির রহমান।

    বয়েড রানকিন নেন ৪৮ রানে ২ উইকেট। ১ উইকেট করে নেন ম্যাক-আর্থি এবং মার্ক এডাইর। ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় ম্যাচ সেরা নির্বাচিত হলেন আবু জায়েদ রাহীই।

    সংক্ষিপ্ত স্কোর
    টস : আয়ারল্যান্ড (ব্যাটিং)

    আয়ারল্যান্ড : ২৯২/৮, ৫০ ওভার (পল স্টার্লিং ১৩০, উইলিয়াম পোর্টারফিল্ড ৯৪, গ্যারি উইলসন ১২; আবু জায়েদ রাহী ৫/৫৮, সাইফুদ্দিন ২/৪৩, রুবেল ১/৪১)।

    বাংলাদেশ : ২৯৪/৪, ৪৩ ওভার (লিটন দাস ৭৬, তামিম ৫৭, সাকিব আল হাসান ৫০, মুশফিকুর রহীম ৩৫, মাহমুদউল্লাহ ৩৫*, মোসাদ্দেক ১৪, সাব্বির ৭*; রানকিন ২/৪৮)।

    ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

    ম্যাচ সেরা : আবু জায়েদ রাহী।

    বিষয়:
    টাইগার,বাংলাদেশ,আয়ারল্যান্ড

    সংশ্লিষ্ট সংবাদ: টাইগার,বাংলাদেশ,আয়ারল্যান্ড

    ১৫ মে, ২০১৯
    বিকালে আয়ারল্যান্ডের বিপক্ষে নামছে বাংলাদেশ
    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬