Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ষষ্ঠবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৩:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ষষ্ঠবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ মে, ২০১৯ ১৩:২৫

    ষষ্ঠবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন মেসি

    ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে নতুন ইতিহাস গড়লেন বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। শেষবারের মতো ইতিহাস গড়া থেকে মেসিকে থামানোর সুযোগ পেয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ফরাসি লিগে এই তরুণ ফরোয়ার্ড দলের শেষ ম্যাচে মাত্র ১ গোল করায় তা আর হয়নি।

    লা লিগার এই মৌসুমে ৩৪ ম্যাচে ৩৬ গোল করেছেন মেসি। তাকে ইউরোপের শীর্ষ গোলদাতা হওয়া থেকে ঠেকাতে হলে শুক্রবার নিজেদের শেষ লিগ ম্যাচে ৫ গোল করতে হতো এমবাপ্পেকে। কিন্তু স্তাদ দে রাঁসের কাছে ৩-১ গোলে হেরে যাওয়া ম্যাচে এই বিশ্বকাপজয়ী ফরাসি তারকা করতে পেরেছেন মাত্র ১ গোল। ফলে অবধারিতভাবে গোল্ডেন বুট গেছে মেসির দখলে। এর আগে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফিও ঝুলিতে পুরেছেন এই আর্জেন্টাইন তারকা।

    এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতলেন মেসি। এটাও একটা রেকর্ড। এই নিয়ে টানা ১১বার এই পুরস্কার গেল লা লিগার দখলে। সর্বশেষ লা লিগার বাইরের কোনো খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৭/০৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে ৩১ গোল করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার ঘরে তুলেছিলেন পর্তুগিজ উইঙ্গার। তার দখলে আছে ৪টি ইউরোপিয়ান গোল্ডেন বুট।

    সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার জেতার তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছেন মেসি। তার বয়স ৩১ বছর, ১১ মাস এবং ২৫ দিন। ১৯৯০ সালে এই পুরস্কার জেতার সময় মেসির চেয়ে এক মাস ও এক দিন বেশি বয়সী ছিলেন হুগো সানচেজ।

    তবে এমন দারুণ অর্জন সত্ত্বেও মেসির মন ভরেনি। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে লিভারপুলের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার ঘটনা এখনও তাকে যন্ত্রণা দিচ্ছে। শুক্রবার রাতে গোল্ডেন বুট হাতে নিয়েও তাই বললেন, 'আমি এটা (ইউরোপিয়ান গোল্ডেন বুট) নিয়ে ভাবছি না। এই পুরস্কার আমার মাথায় নেই। আমরা কিংবা অন্তত আমি এখনও লিভারপুলের কাছে পরাজয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছি। আমি নিজেকে নিয়ে ভাবছি না।'

    এদিকে শনিবার রাতে ভালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনাল হেরে গেলে যে পরিস্থিতি আরও খারাপ হবে সবাইকে তা মনে করে দিয়েছেন বার্সা অধিনায়ক। তাইতো সোজাসাপ্টা বলে দিলেন, 'এটা ফাইনাল এবং না জিততে পারলে বর্তমান পরিস্থিতি আরও খারাপ করে হয়ে যাবে।'

    সর্বশেষ সংবাদ
    1. সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত
    2. সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ
    3. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা
    4. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    5. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    6. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    7. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    সর্বশেষ সংবাদ
    সাসটেইনেবল 
এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং 
ওয়ার্কসপ অনুষ্ঠিত

    সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এর লেসন লার্নিং ওয়ার্কসপ অনুষ্ঠিত

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি
পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

    সৈয়দপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে শুকনা খাবার ও কম্বল বিতরণ

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬