Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চারটি অর্ধশতক নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০১৯ ২০:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০১৯ ২০:১৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চারটি অর্ধশতক নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০১৯ ২০:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মে, ২০১৯ ২০:১৯

    চারটি অর্ধশতক নিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৩১১

    ভালো শুরু পেয়েছিলেন ফর্মে থাকা সবাই। পঞ্চাশ পেরিয়েছেন জেসন রয়, জো রুট, ইয়ন মরগ্যান এবং বেন স্টোকস। কিন্তু কেউই নিজেদের ইনিংসকে পারেননি শতরানে রূপ দিতে। তবু ৪ফিফটির সঙ্গে বাকিদের ছোট ছোট ইনিংসে ভর করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।ফর্মের তুঙ্গে থাকা ইংলিশদের হারাতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩১২ রান। স্বাগতিকদের সংগ্রহটা ধরাছোঁয়ার মধ্যেই রাখার কৃতিত্ব লুঙ্গি এনগিডি, ইমরান তাহির ও কাগিসো রাবাদার। লুঙ্গি ৩টি ও রাবাদা-তাহির নিয়েছেন ২টি করে উইকেট।

    ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ইমরান তাহিরের এক ঘূর্ণিতে উইকেট হারাতে বাধ্য হন জনি বেয়ারেস্ট। বিশ্বকাপের আগে দুর্দান্ত ফর্মে ছিলেন এই ওপেনিং ব্যাটসম্যান। তার ঝড়ো ব্যাটিংয়েই বড় স্কোরের রসদ তৈরি হতো ইংলিশদের। কিন্তু তিনিই কি না আউট হয়ে গেলেন কোনো রান না করে।প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট হারানোর ফলে কিছুটা তো চাপে পড়ে যায় ইংল্যান্ড। কিন্তু সেই চাপকে পুরোই থোড়াই কেয়ার করলেন আরেক ওপেনার জেসন রয় এবং ওয়ান ডাউনে নামা ব্যাটসম্যান জো রুট।

    দু’জনই করলেন হাফ সেঞ্চুরি। ১০৬ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা দু’জন। ৫৩ বলে অবশেষে ৫৪ রান করে আউট হন জেসন রয়। আন্দিল পেহলুকাইয়োর বলে সামনে এগিয়ে এসে জোরালো শট খেলতে যান রয়। কিন্তু বল ব্যাটের কানায় লেগে উঠে যায় উপরে। কল ধরেন ডু প্লেসি। আউট হওয়ার আগে ৮টি বাউন্ডারির মার মারেন জেসন রয়।

    এরপর কিন্তু বেশিক্ষণ টেকেননি আরেক হাফ সেঞ্চুরিয়ান জো রুটও। কাগিসো রাবাদার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে বসেন রুট। সেটিকে তালুবন্দী করতে বিলম্ব করেননি জেপি ডুমিনি।১১১ রানের মাথায় জো রুট আউট হলে মাঠে নামেন বেন স্টোকস। জুটি বাধেন অধিনায়ক ইয়ন মরগ্যানের সঙ্গে। ১১১ থেকে এ দু’জনের ব্যাটে ইংল্যান্ড পৌঁছে যায় ২১৭ রানে। অর্থ্যা, ১০৬ রানের আরও একটি জুটি গড়ে তোলেন মরগ্যান আর বেন স্টোকস।এ সময়ই ইমরান তাহিরের বলে লং অনে ক্যাচ তুলে দেন মরগ্যান। অসাধারণ ক্যাচ ধরেন এইডেন মারক্রাম। ৬০ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৭ রান করে আউট হন মরগ্যান।

    অধিনায়কের বিদায়ের পর দলের বাকি ইনিংসের দায়িত্ব নেন অলরাউন্ডার বেন স্টোকস। অপরপ্রান্তে মঈন আলি (৯ বলে ৩) বা ক্রিস ওকস (১৪ বলে ১৩) খুব একটা সঙ্গ না দিলেও স্টোকস একাই দলকে নিয়ে যান ৩০০ রানের কাছে।বাঁহাতি এ অলরাউন্ডার জাগিয়েছিলেন এবারের আসরের প্রথম সেঞ্চুরির সম্ভাবনাও। কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে আউট হয়ে যান ৮৯ রানের মাথায়। ৭৯ বলের ইনিংসটি ৯ চারের মারে সাজান তিনি। শেষদিকে জোফ্রা আর্চার ৩ বলে ৭ ও লিয়াম প্লাংকেট ৬ বলে ৯ রান করলে ৩১১ রানে থামে ইংলিশদের ইনিংস।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬