Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৩:২৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৩:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ জুন, ২০১৯ ১৩:২৪

    টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ

    আজ রোববার শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হার দিয়ে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকা। লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। আগের দিন অনুশীলনে হাতে চোট পেলেও এখন শঙ্কামুক্ত আছেন তামিম ইকবাল।

    প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হারলেও দক্ষিণ আফ্রিকার সামর্থ্যে প্রশ্ন নেই কারোই। ফাফ ডু প্লেসিস, কাগিসো রাবাদা, এইডেন মার্করামরা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সেরা প্রজন্মের একটি। এই দলটিকে নিয়ে এবারের আসরে খুব আলোচনা না হলেও নিজেদের দিনে তারা চমকে দিতে পারে যে কোনো দলকেই। 

    ক্রিকেটীয় পরিসংখ্যানের হিসেবে বাংলাদেশের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দুদলের মুখোমুখি হওয়া ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৭টিতে। টাইগারদের জয় বাকি তিন ম্যাচে। তবে বাংলাদেশকে প্রেরণা যোগাবে বিশ্বকাপের পরিসংখ্যান। বিশ্বকাপে খেলা তিন ম্যাচে বাংলাদেশের জয় একটিতে।

    কেনিংটন ওভালে খেলতে নামার আগে তামিম-সাকিবদের প্রেরণা যোগাবে ২০০৭ সালের বিশ্বকাপ। সেবার সুপার এইটে জ্যাক ক্যালিস-গ্রায়েম স্মিথদের দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়ে এনেছিল বাংলাদেশ। 

    তামিম ইকবালের ইনজুরি নিয়ে বাংলাদেশ শিবিরে ইনজুরির ছোট একটু সমস্যা থাকলেও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে দেশ সেরা এই ওপেনার। অন্যদিকে ইনজুরির সমস্যা রয়েছে প্রোটিয়া শিবিরেও। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে জোফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়েছিলেন হাশিম আমলা। আজ তাকে পাওয়া যাবে কিনা সেটি এখনও নিশ্চিত নয়। শনিবার দলের সাথে অনুশীলন করেননি এই ওপেনার। 

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। 

    দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস, রাসি ভ্যান ডার ডুসেন, জেপি ডুমিনি, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও ইমরান তাহির।

    বিষয়:
    টাইগার, বিশ্বকাপ, ক্রিকেট, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা

    সংশ্লিষ্ট সংবাদ: টাইগার, বিশ্বকাপ, ক্রিকেট, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা

    ২ জুন, ২০১৯
    প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
    ৬ জুলাই, ২০১৯
    শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি দক্ষিণ আফ্রিকা
    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬