Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রোজা রেখেই খেলেছেন মুশফিক-রিয়াদ-মিরাজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৩:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রোজা রেখেই খেলেছেন মুশফিক-রিয়াদ-মিরাজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৩:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ জুন, ২০১৯ ১৩:২৫

     রোজা রেখেই খেলেছেন মুশফিক-রিয়াদ-মিরাজ

    রোজার মধ্যে খেলা পড়ে গেছে বাংলাদেশের। দলীয় দায়িত্ব পালন করার পাশাপাশি গতকাল প্রায় উনিশ ঘন্টা রোজা রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। 

    গত আয়ারল্যান্ড সিরিজ থেকে শুরু করে বিশ্বকাপ- রোজার মধ্যেই টাইগারদের খেলতে হয়েছে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ। ম্যাচগুলো হচ্ছেও ইউরোপে যেখানে রোজা রাখতে হয় প্রায় উনিশ ঘন্টারও বেশি সময়। রোজা রেখে অনুশীলন, ম্যাচ খেলা শুধুই কঠিন নয়, শারীরিকভাবে নিজেকে ফিট রাখাও ভীষণ কঠিন। কঠিন এ কাজটিই হাসিমুখে কী দারুনভাবে করে যাচ্ছেন মুশফিক, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ। 

    ‘মুশি (মুশফিক), রিয়াদ (মাহমুদউল্লাহ) ও মিরাজকে নিয়ে আমি গর্বিত যে তারা রোজা রেখে খেলেছে, এবং ভালো খেলেছে।’ ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক মাশরাফি।

    রোজা রেখে খেলাটা কঠিন অবশ্যই, তবে তার প্রভাব পড়েনি এই তিন ক্রিকেটারের বেলায়। গতকাল বাংলাদেশ ইনিংসের সর্বোচ্চ রান (৭৮) আসে মুশফিকের ব্যাট থেকে। ডেথ ওভারে এসে ধুঁকতে থাকা ইনিংসকে শেষ পর্যন্ত ওয়ানডে ইতিহাসে নিজেদের সর্বোচ্চ ৩৩০ রানে নিয়ে গেছেন রিয়াদ। ব্যাটিংয়ে নেমে প্রথমে কিছুটা সমস্যায় পড়লেও শেষ চার ওভারে তার বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বাংলাদেশ পৌঁছে যায় ৩৩০ রানে। শেষ চার ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৫৪ রান, রিয়াদ ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় অপরাজিত থাকেন ৪৬ রানে। শেষ ওভারে ব্যাটিনয়ের সুযোগ পাওয়া মিরাজ ৩ বলে করেন ৫ রান, তবে বল হাতে তার ১০ ওভারে ৪৪ রানের স্পেলটিই দারুন ভূমিকা রাখে বাংলাদেশের জয়ে। দারুণ ছন্দে থাকা প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে বোল্ড করেন মিরাজ। 

    ‘জানেনই, বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকে। আল্লাহর অশেষ রহমত, রোজার দিনে এমন ম্যাচ খেলা ভাগ্যের ব্যাপার। এটা অনেক বড় অভিজ্ঞতা। ভালো লেগেছে, এমন দিনে জিততে পেরেছি। যখন নিয়ত করেছি রোজা থাকব, আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। মাশরাফি ভাই বলছিলেন, আল্লাহর বরকত আছে আমাদের ওপর।’ রোজা রেখে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা কেমন হলো, কাল ওভালের মিক্সড জোনে সেটি জানান মিরাজ। 

    তবে খেলার সময় নাকি রোজা থাকার কথা মাথায়ই ছিলনা মিরাজের! ‘আজ (গতকাল) খেলার সময় রোজা মাথায় ছিল না। বোলিং-ব্যাটিং নিয়েই বেশি ভেবেছি। যখন খেলা শেষ হয়েছে, তখন একটু খারাপ অনুভব হয়েছে, মনে পড়েছে, আমি তো রোজা আছি!’

    বিষয়:
    বিশ্বকাপ, ক্রিকেট

    সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ, ক্রিকেট

    ১৫ মে, ২০১৯
    পাকিস্তানের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের জয়
    ১৭ মে, ২০১৯
    শূন্য রানে অলআউট!
    ২১ মে, ২০১৯
    ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা
    ২২ মে, ২০১৯
    ক্রিকেটের গানে আসিফ
    ২৫ মে, ২০১৯
    বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারালো দ. আফ্রিকা
    ২৫ মে, ২০১৯
    প্রস্তুতি ম্যাচে আফগানদের কাছে হারলো পাকিস্তান
    সর্বশেষ সংবাদ
    1. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা
    2. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    3. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    4. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    5. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    6. সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা
    7. পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    সর্বশেষ সংবাদ
    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬