Journalbd24.com

শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান   বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের পাহাড়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:১৬

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের পাহাড়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:১৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ জুন, ২০১৯ ২০:১৬

    পাকিস্তানের বিপক্ষে ভারতের রানের পাহাড়

    বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাকর ম্যাচটিতেই আজ হানা দিয়েছিল বৃষ্টি। দর্শকরাও পূর্বাভাস দেখে ছাতা নিয়ে গ্যালারিতে এসেছিলেন। তবে দ্রুতই বৃষ্টি থামলে ওভার কর্তন ছাড়াই ম্যাচ আবার শুরু হয়। রোহিত শর্মার বিধ্বংসী সেঞ্চুরি আর বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ক্রিকেট শক্তিধর দেশটির সংগ্রহ ৫ উইকেটে ৩৩৬ রান। পাকিস্তানের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ।

    টস হেরে ব্যাটিংয়ে নেমে ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল।৬০ বলে অর্ধশত রান হয়ে যায় ভারতের।বিধ্বংসী মেজাজে থাকা রোহিত মাত্র ৩৪ বলে ৬ চার ২ ছক্কায় হাফ সেঞ্চুরি তুলে নেন। ভারতের পরের ফিফটি হয় আরও কম সময়ে; মাত্র ৪৫ বলে। রোহিতের চেয়ে একটু ধীরে খেলে ৬৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লোকেশ রাহুল। অবশেষে দলীয় ১৩৬ রানে ওপেনিং জুটিতে ভাঙন ধরান ওয়াহাব রিয়াজ। ৭৮ বলে ৫৭ রান করে বাবর আজমের তালুবন্দি হয়ে ফিরেন লোকেশ রাহুল।

    কিন্তু থামানো যায়নি 'হিটম্যান' খ্যাত রোহিত শর্মাকে। বিধ্বংসী ব্যাটিংয়ে তুলে নেন চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে অপরাজিত ১২২* রান করেছিলেন রোহিত। আজ ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি তুলে নিতে খেলেছেন ৮৫ বল এবং হাঁকিয়েছেন ৯ চার ৩ ছক্কা। ভয়ংকর এই ব্যাটসম্যানকে থামান হাসান আলী। ততক্ষণে তিনি ১১৩ বলে ১৪ চার ৩ ছক্কায় ১৪০ রান তুলে ফেলেছেন। মোহাম্মদ আমিরের বলে মারকুটে অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া (২৬) চারে নেমে বড় স্কোর করতে ব্যর্থ হন।

    এমন বিগ ম্যাচে অনেকটা অবাক করেই মাত্র ১ রান করে মোহাম্মদ আমিরের দ্বিতীয় শিকার হন মহেন্দ্র সিং ধোনি। তখন ভারতের স্কোর ৩০৫। উইকেটে থাকা অধিনায়ক বিরাট কোহলি ৫১ বলে হাফ সেঞ্চুরি তুলে ফেলেছেন। ম্যাচের এই পর্যায়ে নেমে আসে বৃষ্টি। বন্ধ হয়ে যায় খেলা। প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ম্যাচ শুরু হয়। আমিরের তৃতীয় শিকার হয়ে ফিরেন ৬৫ বলে ৭৭ রান করা কোহলি। শেষে বিজয় শংকর আর কেদার যাদবের ব্যাটে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৬ রান তোলে ভারত। ৪৭ রানে ৩ উইকেট নেন আমির।

    বিষয়:
    বিশ্বকাপ,ক্রিকেট,ভারত,পাকিস্তান

    সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ,ক্রিকেট,ভারত,পাকিস্তান

    ১৩ মে, ২০১৯
    ১৫০ বছরের ইতিহাসে পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় প্রকাশ
    ১৪ মে, ২০১৯
    পাকিস্তানে মসজিদের সামনে পুলিশ ভ্যানে হামলায় নিহত ৪
    ১৫ মে, ২০১৯
    পাকিস্তানের রানের পাহাড় টপকে ইংল্যান্ডের জয়
    ১৫ মে, ২০১৯
    বিশ্বকাপে অন্যতম ফেভারিট পাকিস্তান : সৌরভ
    ১৮ মে, ২০১৯
    পাকিস্তানের সিন্ধু প্রদেশে ৪০০ শিশুসহ ৫০০ জন এইচআইভিতে আক্রান্ত
    ২০ মে, ২০১৯
    পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করে দিল বাংলাদেশ
    সর্বশেষ সংবাদ
    1. বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান
    2. নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
    3. বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫
    4. হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ
    5. বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা
    6. বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল
    7. বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন
    সর্বশেষ সংবাদ
    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    বিকেলে নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমান

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    বাগেরহাটে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    হান্নান মাসউদের ৪০০ নেতাকর্মীর বাড়ি-ঘরে হামলার অভিযোগ

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এর অভিনন্দন ও কৃতজ্ঞতা

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বিজয়ের আনন্দে নন্দীগ্রামে বিএনপির শুকরিয়া আদায় ও মিলাদ-মাহফিল

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    বগুড়া ০৪ আসনে টানা দ্বিতীয় বারের মত ধানের শীষ নিয়ে জয়লাভ করলেন মোশারফ হোসেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬