Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ০৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ০৪:৫৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ০৪:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ জুন, ২০১৯ ০৪:৫৪

    ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড

    রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ রানে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে চলে গেছে নিউজিল্যান্ড। ওল্ড ট্রাফোর্ডে উইলিয়ামসনের লড়াকু ১৪৮ রানের কাছে গেইলের ৮৭ ও ব্র্যাথওয়েটের ১০১ পরাজয়ের পাতাতেই থাকল।একটি ম্যাচ বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেছে। ৬ ম্যাচে ৫ জয়ে আবারও শীর্ষে কিউইরা। আর সমান ম্যাচে মাত্র এক জয় ক্যারিবীয়দের। কার্যত সেমির আশা শেষই উইন্ডিজের।

    শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৯১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ৪৭তম ওভারের শেষে গুটিয়ে যাওয়ার সময় ২৮৬ পর্যন্ত যেতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।এদিন ব্যাটে এসে শূন্যরানে দুই উইকেট হারানো নিউজিল্যান্ড কেন উইলিয়ামসন ও রস টেলরের ব্যাটে ঘুরে দাঁড়য়। দুজনে ১৬০ রান যোগ করে ম্যাচে রাখেন দলকে। ৯৫ বলে ৬৯ করে টেলর সাজঘরে ফিরলে ভাঙে যৌথ প্রযোজনা।

    পরে ল্যাথাম ১২, নিশাম ২৮, গ্র্যান্ডহোম ১৬, স্যান্টেনার ১০ রানের ছোট ছোট অবদান রাখলেও আসল কাজটা করেছেন উইলিয়ামসন। অধিনায়ক একপাশ আগলে রেখে বড় সংগ্রহের পথ গড়ে দিয়েছেন।৪৭তম ওভারে ফেরার সময় উইলিয়ামসনের নামের পাশে ১৪৮ রানের ঝলমলে ইনিংস। ব্যাক-টু-ব্যাক ম্যাচজয়ী শতকটি ১৪ চার ও এক ছক্কায় ১৫৪ বলে সাজানো।

    উইন্ডিজের হয়ে কটরেল ৪টি ও ব্র্যাথওয়েট ২টি করে উইকেট নিয়ে লড়াই চালিয়েছেন।এই ব্র্যাথওয়েটই পরে লড়াই জমিয়েছেন দারুণ এক শতকে। উইন্ডিজের শুরুতেও ২ উইকেট সাজঘরে। সেখান থেকে লড়াই চালান ক্রিস গেইল ও শিমরন হেটমায়ার। দুজনে ১২২ রান যোগ করেন। ৮ চার ও এক ছক্কায় হেটমায়ার ৪৫ বলে ৫৪ করে ফিরলে ভাঙে জুটি।

    গেইলও বেশিক্ষণ থাকতে পারেননি পরে। ফিরেছেন ৮৪ বলে ৮৭ করে। ৮ চার ও ৬ ছক্কার ঝড় তোলা ইনিংস খেলে।গেইল ফেরার পর একা লড়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। অন্যপ্রান্ত থেকে রোচের ১৪ আর কটরেলের ১৫ রানই কেবল সঙ্গে পেয়েছেন। নিজে করেছেন ১০১, ৯ চার ও ৫ ছক্কায় ৮২ বলে। কিন্তু দারুণ ইনিংসটি পরাজয়ের খাতায়। শেষ ব্যাটসম্যান হিসেবে ৪৯তম ওভারের শেষে তিনি নিশামের বলে বোল্টকে ক্যাচ দিতেই অলআউট ক্যারিবীয়রা।বোল্টই বল হাতে কাজের কাজটা করেছেন। নিয়েছেন ৩০ রানে ৪ উইকেট। লোকি ফার্গুসন নিয়েছেন ৩টি।

    বিষয়:
    বিশ্বকাপ,ওয়েস্ট ইন্ডিজ,নিউজিল্যান্ড

    সংশ্লিষ্ট সংবাদ: বিশ্বকাপ,ওয়েস্ট ইন্ডিজ,নিউজিল্যান্ড

    ১৩ মে, ২০১৯
    ক্রাইস্টচার্চ মসজিদে হামলার তদন্ত শুরু
    ১৯ মে, ২০১৯
    বিশ্বকাপ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে ধাক্কা
    ২১ মে, ২০১৯
    নিউজিল্যান্ডে মসিজদে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ গঠন
    ১ জুন, ২০১৯
    লংকানদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় জয়
    ৬ জুন, ২০১৯
    শেষ পর্যন্ত লড়াই করা টাইগারদের পরাজয়
    ১৬ জুন, ২০১৯
    নিউজিল্যান্ডে ৭.২ মাত্রার ভূমিকম্প অনুভূত
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬