Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সাকিবের পারফম্যান্সে মুগ্ধ মাশরাফি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৩:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৩:১০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সাকিবের পারফম্যান্সে মুগ্ধ মাশরাফি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৩:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ জুন, ২০১৯ ১৩:১০

    সাকিবের পারফম্যান্সে মুগ্ধ মাশরাফি

    চলমান বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে ৬২ রানে হারিয়েছে লাল-সবুজের দল। দলের এই জয়ের দিনে দারুণ উজ্জ্বল ছিল সাকিবের পারফরম্যান্স। ব্যাট হাতে হাফসেঞ্চুরি এবং বল হাতে পাঁচ উইকেট নিয়েছেন তিনি। সাকিবের এমন পারফম্যান্সে মুগ্ধ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  

    ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিবের প্রশংসা করে মাশরাফি বলেন, ‘সাকিব এক কথায় ফ্যান্টাস্টিক। পুরো টুর্নামেন্ট জুড়েই সে দারুণ খেলছে। প্রতি ম্যাচেই রান করছে। আবার যখন প্রয়োজন উইকেটও নিচ্ছে। এক কথায় দুর্দান্ত।’

    এই ম্যাচের টার্নিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ম্যাচে আমাদের টার্নিং পয়েন্ট ছিল সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটি। ম্যাচের উইকেটটা খুব একটা ব্যাটিং সহায়ক ছিল না। তারা দারুণ খেলে দলকে ভালো সংগ্রহ গড়ে দিয়েছে। শুরুতে তামিমও ভালো খেলেছে। শেষ দিকে মোসাদ্দেকের ফিনিশিংটাও বাড়তি সাহস জুগিয়েছে।’

    এই ম্যাচে দারুণ কিছু কীর্তি গড়েছেন সাকিব। বিশ্বকাপে প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রান ও ৩২ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই বাংলাদেশি অলরাউন্ডার। আর বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে এক ম্যাচে অর্ধশতক করেন এবং পাঁচ উইকেট নেন তিনি। এর ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং এই কীর্তি গড়েছিলেন।

    এটি সাকিবের ক্যারিয়ারের সেরা ওয়ানডে বোলিং। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১০ ওভারে ৪৭ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।

    আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন। ৫১ রান করে  রান সংগ্রহের ক্ষেত্রে আবার সবার ওপরে উঠে গেছেন তিনি। বিশ্বকাপে এখন তাঁর মোট সংগ্রহ ৪৭৬ রান। সাত ম্যাচে তিনটি হাফঞ্চেুরি ও দুটি সেঞ্চুরিতে এই রান করেন তিনি। আর ওয়ার্নার ছয় ম্যাচে ৪৪৭ রান করে দ্বিতীয় স্থানে আছেন। আর তৃতীয় স্থানে থাকা জো রুটের সংগ্রহ ৪২৪ রান।

    চলমান বিশ্বকাপে দারুণ উজ্জ্বল সাকিবের ব্যাট। এখন পর্যন্ত সবকটি ম্যাচেই দারুণ সাফল্য পেয়েছেন তিনি। আজ সোমবার আফগানিস্তানের বিপক্ষেও সে ধারাবাহিকতা বজায় রেখেছেন।  আর বিশ্বকাপে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে ১০১৬ রান করেন তিনি।

    বিষয়:
    সাকিব, মাশরাফি, ক্রিকেট, বিশ্বকাপ

    সংশ্লিষ্ট সংবাদ: সাকিব, মাশরাফি, ক্রিকেট, বিশ্বকাপ

    ২২ মে, ২০১৯
    বিশ্বকাপ মিশনে যোগ দিতে দেশ ছাড়লেন মাশরাফি
    ২৩ মে, ২০১৯
    বিশ্বকাপে অংশ নিতে ইংল্যান্ড পৌঁছেছে ভারত
    ২৬ মে, ২০১৯
    প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান
    ২ জুন, ২০১৯
    টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু আজ
    ২ জুন, ২০১৯
    প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা
    ৩ জুন, ২০১৯
    সাইফউদ্দিনকে আইসিসির বিশেষ সম্মান
    সর্বশেষ সংবাদ
    1. আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা
    2. বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে
    3. সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা
    4. কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ
    5. নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
    6. সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা
    7. পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
    সর্বশেষ সংবাদ
    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    আলহাজ্ব আকবর আলী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে তামাকের কুফল সম্পর্কে আলোচনা সভা

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    বগুড়ার শেরপুরে ভূমি সেবায় গতি, নামজারি এখন ১৬ দিনে

    সান্তাহারে  সরকারি পুকুরে মাটি উত্তোলনে  জরিমানা

    সান্তাহারে সরকারি পুকুরে মাটি উত্তোলনে জরিমানা

                                          কাহালুর বীরকেদার ইউনিয়নে 
ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

    কাহালুর বীরকেদার ইউনিয়নে ভিডব্লিউবি কার্ডের চাল বিতরণ

     নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    পোরশায় বসতবাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬