Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:০২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:০২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৯ জুন, ২০১৯ ১২:০২

    ভেনেজুয়েলাকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ব্রাজিল

    ভেনেজুয়েলাকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কোপা আমেরিকা ২০১৯-এর সেমিফাইনাল নিশ্চিত করেছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আটবারের শিরোপাজয়ী স্বাগতিক ব্রাজিল।

    শুক্রবার রাতে রিও দি জেনেইরোর মারকানা স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার বিপক্ষে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। দুই অর্ধে একটি করে গোল করেন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও মিডফিল্ডার জিওভান্নি লো সেলসো।

    এর আগের তিন দেখায় ভেনেজুয়েলাকে হারাতে ব্যর্থ হয়েছিল আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচ ড্র করতে পারলেও গেল মার্চে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার কাছে হেরেই গিয়েছিল আলবিসেলেস্তেরা।

    ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়েছিল ভেনেজুয়েলা। তবে গোলের সুযোগ আর্জেন্টিনাই তৈরি করেছে বেশি। গোলমুখে তাদের নেওয়া ১৭টি শটের সাতটিই থাকে লক্ষ্যে। বিপরীতে, ভেনেজুয়েলা মাত্র ছয়টি শট নেয়। লক্ষ্যে ছিল একটি।

    ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেওয়া কর্নার ডি-বক্সে ভেনেজুয়েলার ডিফেন্ডাররা বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল পেয়ে যান সার্জিও আগুয়েরো। তার শটে বুদ্ধিদীপ্ত কৌশলে পায়ের পেছন দিক দিয়ে ফ্লিক করে লক্ষ্যভেদ করেন ইন্টার মিলান ফরোয়ার্ড মার্তিনেজ।

    ৭৪তম মিনিটে ভেনেজুয়েলা গোলরক্ষক উইলকার ফারিনেজের ভুলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। ডি-বক্সের বাইরে থেকে আগুয়েরোর নেওয়া শট লুফে নিতে ব্যর্থ হন তিনি। সেই সুযোগে ফাঁকা জালে বল জড়ান বদলি নামা রিয়াল বেতিস মিডফিল্ডার লো সেলসো।

    আগামী বুধবার সকাল সাড়ে ছয়টায় মিনেইরোতে কোপা আমেরিকার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। প্রথম কোয়ার্টার ফাইনালে সেলেসাওরা টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় প্যারাগুয়েকে।

    বিষয়:
    ভেনেজুয়েলা, সেমিফাইনাল, আর্জেন্টিনা, ব্রাজিল

    সংশ্লিষ্ট সংবাদ: ভেনেজুয়েলা, সেমিফাইনাল, আর্জেন্টিনা, ব্রাজিল

    ১০ জুন, ২০১৯
    হন্ডুরাসকে ৭-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
    ১৫ জুন, ২০১৯
    কৌতিনহোর জোড়া গোলে দুর্দান্ত শুরু ব্রাজিলের
    ২৮ জুন, ২০১৯
    টাইব্রেকারে প্যারাগুয়েকে হারিয়ে সেমিফাইনালে ব্রাজিল
    ৩ জুলাই, ২০১৯
    আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ব্রাজিল
    ৪ জুলাই, ২০১৯
    কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের মুখোমুখি পেরু
    ২৪ জুলাই, ২০১৯
    নিষিদ্ধ হলেন মেসি
    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬