Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • গ্রিজমানের জোড়া গোলে বার্সার জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১১:৫৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    গ্রিজমানের জোড়া গোলে বার্সার জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১১:৫৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০১৯ ১১:৫৪

    গ্রিজমানের জোড়া গোলে বার্সার জয়

    চোটের কারণে লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও দলের সেরা তারকা লিওনেল মেসিকে পায়নি বার্সেলোনা। আর্জেন্টাইন এ তারকাকে ছাড়াই লিগে মৌসুমের প্রথম জয় পেয়েছে কাতালান ক্লাবটি। আঁতোয়ান গ্রিজমানের নৈপুণ্যে রিয়াল বেতিসকে উড়িয়ে দিয়েছে আর্নেস্তো ভালভার্দের দল।

    অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে হেরেছিল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচে গতকাল রিয়াল বেতিসকে ন্যু ক্যাম্পে স্বাগত জানায় তারা। ওই ম্যাচে বেতিসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুগ্রেনারা। বার্সার জয়ে জোড়া গোল পেয়েছেন এবার ক্লাবে আসা আঁতোয়ান গ্রিজমান। তার সঙ্গে একটি করে গোল পেয়েছেন কার্লোস পেরেজ, জর্দি আলবা ও অ্যালেক্সিস ভিদাল।

    মেসির সঙ্গে চোটের কারণে একাদশে ছিলেন না আক্রমণভাগের তারকা লুইস সুয়ারেজ ও উসমান দেম্বেলে। অভিজ্ঞ এ তারকাদের ছাড়া জয় তুলে নিতে সমস্যা হয়নি বার্সার।

    শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকলেও স্রোতের বিপরীতে গিয়ে আগে গোলের দেখা পায় বেতিস। ম্যাচের ১৫ মিনিটে কোনাকুনি শটে মার্ক-আন্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন নাবিল ফেকির। শুরুতে গোল হজমের পর বার্সেলোনা ৪১তম মিনিটে সমতায় ফেরে দলের হয়ে গ্রিজমানের প্রথম গোলে। সার্জিও রবের্তোর উঁচু করে বাড়ানো বল দৌড়ে গিয়ে স্লাইড করে জালে পাঠান ফরাসি এই ফরোয়ার্ড।

    বিশ্রাম শেষে মাঠে ফিরে নিজেদের আসল রূপ দেখায় লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ১০ মিনিটের মধ্যে তিন গোল করে জয় অনেকটাই নিশ্চিত করে ফেলে ক্লাবটি। ৫০তম মিনিটে রবের্তোর কাছ থেকে বল পেয়ে ২০ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে জাল খুঁজে নেন গ্রিজমান। ম্যাচের ৫৬তম মিনিটে প্লেসিং শটে দলকে ৩-১ গোলে এগিয়ে দেন পেরেজ। এরপর সার্জিও বুসকেটসের কাছ থেকে বল পেয়ে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা।

    ম্যাচের ৭৭ মিনিটে বার্সেলোনার হয়ে শেষ গোলটি করেন বদলি হিসেবে নেমে ভিদাল। তাকে এ গোলটি করতে সহায়তা করেন বিশ্বকাপ জয়ী ফরাসি তারকা গ্রিজমান। তিন মিনিট পর ২৫ গজ দূর থেকে দ্রুতগতির শটে লোরেন ব্যবধান কমালেও শেষপর্যন্ত ৫-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বেতিসকে।

    লা লিগায় এ জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে সেভিয়া।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬