Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এনরিকের ৯ বছর বয়সী মেয়ে না ফেরার দেশে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:২৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এনরিকের ৯ বছর বয়সী মেয়ে না ফেরার দেশে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ আগস্ট, ২০১৯ ১৬:২৬

    এনরিকের ৯ বছর বয়সী মেয়ে না ফেরার দেশে

    স্পেনের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বছর না ঘুরতেই ছেড়ে দেন লুইস এনরিকে। মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত মেয়ে জানা এনরিকের পাশে থাকতেই এ সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সব ছেড়েও মেয়েকে বাঁচাতে পারলেন না এ স্প্যানিশ। হাড়ের ক্যান্সারের সঙ্গে পাঁচ মাস যুদ্ধ করে বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তার ৯ বছর বয়সী মেয়ে জানা।

    মেয়ের মৃত্যুর সংবাদ নিজেই জানিয়েছেন এনরিকে। টুইটারে এক এক বার্তায় মেয়ের কথা জানিয়ে লিখেছেন, ‘অস্টিওসার্কোমার (হাড়ের ক্যানসার) সঙ্গে গত পাঁচ মাস লড়াই করার পর আজ বিকেলে মারা গেছে আমাদের নয় বছর বয়সী মেয়ে জানা। তুমি আমাদের পরিবারের তারকা হয়ে থাকবে। তোমাকে খুব মিস করব তবে সব সময়ই তোমাকে মনে থাকবে। আশা রাখি ভবিষ্যতে আবার দেখা হবে।’

    স্পেনের কোচ হওয়ার আগে বার্সেলোনার কোচ ছিলেন এনরিকের। সাফল্যও পেয়েছেন দারুণ। প্রথম মৌসুমেই দলকে ট্রেবল জেতান। ২০১৭ সালে চুক্তি শেষ হলে দায়িত্ব ছাড়েন। এরপর গত বছর দায়িত্ব নিয়েছিলেন স্পেনের। কিন্তু জানার ক্যান্সারের কারণে দলকে নিয়মিত সময় দিতে না পারায় স্বেচ্ছায় চাকুরী ছেড়ে দেন তিনি।

    জানার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে স্পেন ফুটবল। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) বলেছে, 'ছোট্ট জানার চলে যাওয়ায় শোক প্রকাশ জানাচ্ছি। পরিবারের সকলের এবং বন্ধুদের প্রতি আমাদের সহমর্মিতা রইল। তাদের বেদনায় আমরা সমব্যথী।' আরএফইএফর প্রেসিডেন্ট লুই রুবিয়ালেস বলেছিলেন, ‘তাঁর জন্য আমাদের দরজা সব সময় খোলা থাকবে।’

    ইনস্টাগ্রামে বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি লিখেছেন, ‘জগতের সব শক্তি নিয়ে আমরা আপনার পাশে আছি।’ বার্সা পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘এই কঠিন সময়ে লুইস এনরিকের পরিবারের প্রতি আমরা সমবেদনা ও শোক প্রকাশ করছি।’ বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউও শোক জানিয়েছেন, ‘এমন বেদনাদায়ক পরিস্থিতিতে এনরিকের পরিবারের পাশে আছি আমরা। পুরো বার্সেলোনা পরিবার জানার মৃত্যু সংবাদে শোকাচ্ছন্ন।’

    শুধু খেলোয়াড়রা-কর্মকর্তারাই নয়, জানার মৃত্যুতে শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনগণও। আর পুরো ফুটবল বিশ্বকেও পাশে পাচ্ছেন ৪৯ বছর বয়সী এ পিতা।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬