Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩২

    ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল ভারত

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেন সফরকারীরা। এ নিয়ে স্বাগতিকদের ডেরায় টি-টোয়েন্টি, ওয়ানডে সিরিজের পর দীর্ঘ পরিসরের সিরিজও বগলদাবা করলেন তারা।

    সোমবার কিংস্টনে ২ উইকেটে ৪৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করেন ক্যারিবীয়রা। দিনের শুরুতেই অসুস্থতার কারণে মাঠ ছাড়েন ড্যারেন ব্রাভো। এর পর রোস্টন চেজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রবীন্দ্র জাদেজা। শিমরন হেটমায়ার ১ রান করে ইশান্ত শর্মার শিকারে পরিণত হন। ফলে বিপাকে পড়ে উইন্ডিজ। তবে মধ্যাহ্নবিরতি পর্যন্ত বাকি সময়টুকু নির্বিঘ্নে পার করে দেন শামার ব্রুকস ও জার্মেইন ব্ল্যাকউড। স্কোরবোর্ডে রান তখন ৪ উইকেটে ১৪৫ রান।

    বিরতির পর ৩৮ রান করা ব্ল্যাকউডকে প্যাভিলিয়নে ফেরত পাঠান প্রথম ইনিংসে হ্যাটট্রিক করা জাসপ্রিত বুমরাহ। এর পর দলীয় ১৭৭ রানে ব্রুকস ৫০ রান করে রানআউটে কাটা পড়েন। একই ওভারে শূন্য রানে আউট হন জাহমার হ্যামিল্টন। ফলে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় ভারতের।

    পরাজয় একরকম নিশ্চিত হয়ে যাওয়া ক্যারিবীয়রা দলীয় ১৮০ রানে রাহকিম কর্নওয়ালের উইকেট হারান। নবম উইকেটে জেসন হোল্ডার ও কেমার রোচ ২৬ রানের ছোট একটি জুটি গড়েন। দলীয় ২০৬ রানে রোচ ৫ রান করে মোহাম্মদ শামির বলে আউট হন।

    দলীয় ২১০ রানে হোল্ডার ৩৯ রান করে জাদেজার বলির পাঁঠা হন। অসুস্থ হয়ে মাঠ ছাড়া ব্রাভো আর ব্যাট করতে না নামলে ২১০ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। ফলে ২৫৭ রানের বিশাল জয় পায় বিরাট কোহলির দল।

    মেন ইন ব্লুদের হয়ে জাদেজা ও শামি ৩টি করে উইকেট শিকার করেন। ইশান্ত শর্মা ঝুলিতে ভরেন ২ উইকেট। বুমরাহ দখলে নেন ১ উইকেট। এর আগে ভারত প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয়। জবাবে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ১১৭ রানে। পরে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন কোহলি।

    এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ২ জয়ে ১২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬