Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশের রোমাঞ্চকর জয়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশের রোমাঞ্চকর জয়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০১৯ ১১:৪৩

    বাংলাদেশের রোমাঞ্চকর জয়

    রোমাঞ্চ ছড়িয়ে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টে হারলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শুরুটা হলো ঘুরে দাঁড়ানো এক জয়ে। হারের বৃত্ত ছিন্ন করলো টাই্গাররা।

    খেলার শুরুটা ভালই ছিল বাংলাদেশের। তবে সেই ধারাটা আর টেকেনি বেশিক্ষণ। স্কোর যখন ২৬ তখন পরপর দুই বলে আউট হয়ে যান লিটন দাস ও সৌম্য সরকার। পরে ফিরেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তখন মনে হচ্ছিল এ যেন উইকেট হারানোর মিছিল! ১০ বলের মধ্যে টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ।

    পরে মাহমুদউল্লাহ ও সাব্বির মিলে জুটি গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ৬০ রানের ব্যবধানে দুজন ফিরে গেলে ম্যাচ প্রায় ঝুঁকে গিয়েছিল জিম্বাবুয়ের দিকে। তবে সেই প্রতিকূল পরিস্থিতিতে ম্যাচটা নিজেদের দিকে চলে আসে আফিফ হোসেন ও মোসাদ্দেকে হোসেনের ঝড়ো এক জুটিতে। বিশেষ করে সবে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা আফিফ হোসেনই গড়ে দেন এর মঞ্চ।
    শুরু থেকে আফিফ ঝড় তুলে ম্যাচ ছিনিয়ে আনেন জিম্বাবুয়ের কাছ থেকে। মাত্র ২৪ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি। অবশ্য জয় থেকে ৩ রান দূরে থেকে বিদায় নিতে হয়েছে তাকে ৫২ রানে। তার ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছয়। তাতে ভঙ্গ হয় মোসাদ্দেক ও আফিফের ঝড়ো ৮২ রানের জুটির। তবে ১৭.৪ ওভারে ৭ উইকেট হারালেও জয় নিশ্চিত করেন সাইফউদ্দিন ও মোসাদ্দেক। সাইফ চার মেরে জয় তুলে নেন। মোসাদ্দেক অপরাজিত ছিলেন ২৪ বলে ৩০ রানে। ম্যাচ জয়ে ভূমিকা রেখে ম্যাচসেরাও হয়েছেন আফিফ।

    জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন কাইল জার্ভিস, চাতারা ও মাদজিভা।

    তার আগে মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৮ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। আউটফিল্ড ভেজা থাকার কারণে দেরিতে খেলা শুরু হওয়ায় খেলা গড়ায় কার্টেল ওভারে।

    অবশ্য শুরুটা ছিল রেকর্ডময়। সাকিব আল হাসান দ্বিতীয় ওভারেই বল তুলে দেন তাইজুলের হাতে। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নামা এই স্পিনার প্রথম বলেই তুলে নেন উইকেট। কুড়ি ওভারের ক্রিকেটে তার প্রথম শিকার ব্রেন্ডন টেলর। যা টি-টোয়েন্টিতে খুবই বিরল। অবশ্য তাতেও সমস্যা হয়নি জিম্বাবুয়ের। অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে চলে রানের চাকা। তার মাঝে আরভিনকে থিতু হতে দেননি মোস্তাফিজ। ১১ রানে বিদায় দেন তাকে। তার পরেই ছন্দ পতন ঘটে জিম্বাবুয়ের। বিপজ্জনক হয়ে দাঁড়ানো মাসাকাদজাকে ফেরান সাইফউদ্দিনন। ২৬ বলে ৩৪ রানে ফেরেন তিনি। তার বিদায়ের পর দ্রুত গতিতে ব্যাটিং এলোমেলো হয়ে যায় তাদের। ৬৩ রানে পতন হয় ৫ উইকেটের।

    তবে সেই জিম্বাবুয়ে ঘুরে দাঁড়িয়ে লড়াই করার মতো স্কোর দাঁড় করিয়েছে শেষে। আর এই স্কোরের পেছনে সবচেয়ে বড় অবদান রায়ান বার্লের। তাণ্ডব চালিয়ে করেছেন ঝড়ো হাফসেঞ্চুরি। মাত্র ৩২ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন তিনি ৫৭ রানে। যেখানে সাকিবের ১ ওভার থেকেই নিয়েছেন ৩০ রান।তার সঙ্গে অবদান রেখেছেন টিনোটেন্ডা মুতোম্বজি। এই ব্যাটসম্যান ২৬ বলে ১ চার ও ১ ছক্কায় খেলেছেন হার মানা ২৭ রানের ইনিংস।

    বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মোসাদ্দেক ও মোস্তাফিজুর রহমান।

    বিষয়:
    বাংলাদেশ, জিম্বাবুয়ে

    সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ, জিম্বাবুয়ে

    ২০ সেপ্টেম্বর, ২০১৯
    চট্রগ্রামে আজ মুখোমুখি জিম্বাবুয়ে-আফগানিস্তান
    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬