Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সিঙ্গাপুর সফরের ব্রাজিল দলে নেইমার, ফিরছেন জেসুস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সিঙ্গাপুর সফরের ব্রাজিল দলে নেইমার, ফিরছেন জেসুস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৩১

    সিঙ্গাপুর সফরের ব্রাজিল দলে নেইমার, ফিরছেন জেসুস

    জাপানের বিপক্ষে নায়কোচিত ৪ গোল করার প্রায় ৫ বছর পর ফের সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ফিরছেন নেইমার জুনিয়র। এছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে ব্রাজিল দলে ফিরছেন গ্যাব্রিয়েল জেসুস।

    আগামী অক্টোবরে সিঙ্গাপুর সফরে যাবে ব্রাজিল। সেখানে সেনেগাল ও নাইজেরিয়ার বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। দলে নেইমার, জেসুসের জায়গা হলেও বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

    গত কোপা আমেরিকার ফাইনালে শেষ বাঁশি বাজার ২০ মিনিট আগে রেফারি লাল কার্ড দেখানোয় ক্ষোভ প্রকাশ করেন জেসুস। পরে তাকে সাময়িক নিষিদ্ধ করে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। এর প্রায় দুই মাস পর মাঠে নামতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার জেসুস। 

    গ্রীষ্মের দলদবলের নাটক পেরিয়ে পিএসজির হয়ে মাঠে নেমেছেন নেইমার। মৌসুমে প্রথমবারের মতো মাঠে নেমে স্ত্রাসবুর্গের বিপক্ষে শেষ মুহূর্তের অবিশ্বাস্য এক গোলে দলও জিতিয়েছেন। এর কয়েকদিন পরেই তাকে স্কোয়াডে ডাকলেন ব্রাজিল কোচ তিতে। 

    গত মৌসুমে ইনজুরির সঙ্গে লড়াই করা নেইমার এরই মধ্যে জাতীয় দলের জার্সিতে পেরু ও কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নেমেছেন। কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র ম্যাচে নিজে এক গোল করার পাশাপাশি একটিতে অ্যাসিস্টও করেছিলেন।

    ব্রাজিলের স্কোয়াডে নতুন মুখ রেনান লদি। লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে এরই মধ্যে উজ্জ্বল অভিষেক হয়েছে এই ২১ বছর বয়সী ডিফেন্ডারের। এছাড়া প্রথমবারের মতো ডাক পেয়েছেন গোলরক্ষক সান্তোস ও মিডফিল্ডার ম্যাথুস হেনরিক। 

    ১০ অক্টোবর সেনেগালের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি ঠিক ৩ দিন পর।

    ব্রাজিল স্কোয়াড:
    গোলরক্ষক: এদারসন, সান্তোস এবং ওয়েভারতন।
    ডিফেন্ডার: দানি আলভেস, দানিলো, এদের মিলিতাও, মারকুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, রেনান লদি, রদ্রিগো কাইয়ো এবং থিয়াগো সিলভা।
    মিডফিল্ডার: লুকাস পাকুইতা, আর্থার মেলো, কাসেমিরো, ফ্যাবিনহো, ম্যাথুস হেনরিক এবং ফিলিপ্পে কৌতিনহো।
    ফরোয়ার্ড: নেইমার, এভারটন, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন এবং রবার্তো ফিরমিনো।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬