Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • নেইমারের গোলে জিতল পিএসজি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    নেইমারের গোলে জিতল পিএসজি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৫

    নেইমারের গোলে জিতল পিএসজি

    দলবদলের মৌসুমে নানা নাটকের পর ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে রয়ে গেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। কিন্তু ক্লাবে তার অবস্থান মানতে পারেনি পিএসজির সমর্থকরা। তাই তো নেইমার মাঠে নামলেই চলতে থাকে একের পর এক দুয়ো।

    তবে সেসবকে থোরাই কেয়ার করেন নেইমার। মাঠে নিজের সেরা ঢেলে দিতে কোনো কার্পণ্যই করেন না এ ব্রাজিলিয়ান তারকা। সমর্থকদের দুয়ো এক পাশে রেখে পরপর দুই ম্যাচে নেইমারের করা গোলেই জয় পেয়েছে পিএসজি।

    রবিবার রাতে লিওনের মাঠে খেলতে গিয়ে একপর্যায়ে পয়েন্ট খোয়ানোর শঙ্কায় ভুগছিল ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়নরা। তবে তাদের শঙ্কা দূর করেছেন নেইমার। তার করা একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়েই প্যারিসে ফিরেছে ক্লাবটি।

    চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারানোর পর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল পিএসজির। কিন্তু লিওনের মাঠে পিএসজিকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। ম্যাচের ৮৭ মিনিটে নেইমার গোল করে দলকে জয়ের স্বাদ দেন। ডি মারিয়ার বাড়ানো বলে জায়গা বানিয়ে কোনাকুনি শটে জালে পাঠান নেইমার।

    ম্যাচের শেষ মুহূর্তে গোল পেলেও পুরো ম্যাচে ভালো সময় কাটিয়েছেন নেইমার। তার নিশ্চিত দুটি শট ঠেকিয়ে দলকে গোল হজম থেকে বাঁচান লোপেস। কিন্তু শেষ মুহূর্তে গোল করে নেইমার দলকে জয় এনে দেন।

    পিএসজির হয়ে ৬০ ম্যাচে নেইমারের এটি ৫৩তম গোল। পাশাপাশি ২৭ গোল করতে অবদানও রেখেছেন ব্রাজিলিয়ান স্টার। এ জয়ে ছয় ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে পিএসজি। এদিকে ষষ্ঠ ম্যাচে এটি লিওনের দ্বিতীয় হার।

    বুধবারই দুই দল আবার মাঠে নামবে। পিএসজি ঘরের মাঠে খেলবে রেইমসের বিপক্ষে। লিওনের প্রতিপক্ষ ব্রেস্ট।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬