Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশ-আফগানিস্তান দু’দলই চ্যাম্পিয়ন
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশ-আফগানিস্তান দু’দলই চ্যাম্পিয়ন

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৩

    বাংলাদেশ-আফগানিস্তান দু’দলই চ্যাম্পিয়ন

    চাইলে বাংলাদেশ ও আফগানিস্তান দল ফুটবল খেলে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নিষ্পত্তি করতে পারত! অধিনায়ক সাকিবের কাছে এমন প্রস্তাব দিলে তো এক পায়ে রাজী হয়ে যেতেন। ক্রিকেটের পর তার কাছে সবচেয়ে প্রিয় তো ফুটবলই। কখনো ক্রিকেটের থেকে ফুটবলই বেশি খেলে থাকেন বিশ্বসেরা অলরাউন্ডার।

    বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর আফগানিস্তান ছুটল হোটেলের পথে। রাতেই ধরতে হবে কাবুলের বিমান। বাংলাদেশ দল তখন মিরপুর শের-ই-বাংলায়। দুই দলে বিভক্ত হয়ে চলল ফুটবল যুদ্ধ। কী সিরিয়াস সেই যুদ্ধে! এ ওকে পাস দেয়। আরেকজন ট্যাকেল করে। দুর্দান্ত সব পাস। দুরন্ত সব ট্যাকেল। মনে হচ্ছিল শিরোপা ভাগাভাগি করে বেশি খুশি বাংলাদেশ শিবির!

    বাইলজ অনুযায়ী টুর্নামেন্টের ফাইনালে ‘নো রেজাল্ট’ হওয়ায় যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় দুই দলকে। তাতে প্রথমবারের মতো বহুজাতিক কোনো টুর্নামেন্টের ফাইনালে যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। রাত ৯টা পর্যন্ত ম্যাচ চালাতে অপেক্ষা করেছিলেন আম্পায়াররা। কিন্তু তখনো বৃষ্টি থামার নাম-ই নেই। বিকেল পাঁচটায় শুরু হওয়া বৃষ্টি ঝরল পুরোটা সময়। গুঁড়িগুঁড়ি বৃষ্টি থামছিলই না।

    বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের হাত থেকে যখন সাকিব ও রশিদ খান ওভাই সিরিজের ট্রফি গ্রহণ করছিলেন, তখনো বৃষ্টি ঝরছিল মিরপুরে। বেরসিক বৃষ্টিতে পণ্ড হলো ফাইনালের রোমাঞ্চ। বৃষ্টি মাথায় নিয়ে মাঠে এসেছিলেন প্রায় হাজার দশেক দর্শক। ফাইনালের জন্য ছটফট করছিলেন তারা। একটু পর পরই শোনা যাচ্ছিল তাদের গর্জন। সেই গর্জন বৃষ্টি থামানোর আর্তনাদ। কিন্তু প্রকৃতি বড়ই নিষ্ঠুর। ফাইনালের মঞ্চে থামেনি বৃষ্টি।

    বৃষ্টির বাধায় বাংলাদেশ ও আফগানিস্তান এককভাবে নিজেদের করে নিতে পারেনি ত্রিদেশীয় সিরিজের ট্রফি। হয়তো আক্ষেপ করছে দুই দলই। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে আফগানিস্তানের রেকর্ড দারুণ। আর শেষ দুই ম্যাচে নিজেদের সেরা ক্রিকেট উপহার দিয়েছে বাংলাদেশ। শ্রেষ্ঠত্বের মঞ্চে শুধু শিরোপাই ভাগাভাগি হলো না, রোমাঞ্চ নষ্ট করে ফাইনাল জিতল বৃষ্টি।

    সর্বশেষ সংবাদ
    1. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    2. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    3. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    4. নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি
    5. মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর
    6. সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন
    7. আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
    সর্বশেষ সংবাদ
    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড
কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ৬ শিক্ষার্থীর অভূতপূর্ব সাফল্য অর্জন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬