Journalbd24.com

বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘অধিনায়ক’ মুমিনুলের অভিষেক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১০:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১০:৩৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘অধিনায়ক’ মুমিনুলের অভিষেক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১০:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০১৯ ১০:৩৮

     টেস্ট চ্যাম্পিয়নশিপ ‘অধিনায়ক’ মুমিনুলের অভিষেক

    টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে ৯টি দেশকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাকি ৮টি দেশের প্রায় সবাই টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করে দিয়েছে ইতিমধ্যে। বাংলাদেশ বাকি ছিল। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হচ্ছে বাংলাদেশেরও।

    ভারতের মাটিতে, ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিপক্ষেই টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু হলো টিম বাংলাদেশের। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিষেক হচ্ছে বাংলাদেশের, এক নতুন অধিনায়কের হাত ধরে।

    ঘটনাচক্রে ভারত সফরের আগে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুল হকের নাম ঘোষণা করতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। ফিক্সিং কেলেঙ্কারিতে না জড়িয়েও, শুধু তথ্য না দেয়ার অপরাধে এক বছর নিষিদ্ধ সাকিব আল হাসান। সে কারণেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক এক মুমিনুল হক।

    ২০১৩ সালে শ্রীলঙ্কার গলে অভিষেক। এরপর খেলেছেন ৩৬টি টেস্ট ম্যাচ। এ নিয়ে খেলতে নামলেন ৩৭তম টেস্ট। আগের ৩৬ টেস্টে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৬১৩। সেঞ্চুরি ৮টি, হাফ সেঞ্চুরি ১৩টি। সর্বোচ্চ রান ১৮১।

    বাংলাদেশের ১১তম টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো মুমিনুল হকের। আজ থেকে ঠিক ১৯ বছর আগে নাঈমুর রহমান দুর্জয়ের হাত ধরে টেস্টে যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। এরপর খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

    এবার তাদের কাতারে যোগ হলো সাগরপাড়ের জেলা কক্সবাজারের ২৮ বছর বয়সী যুবক মুমিনুল হকের নাম। দেখার বিষয় এই ‘কুল’ ক্রিকেটার মুমিনুলের হাত ধরে কতদুর যেতে পারে বাংলাদেশ

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬