Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • চতুর্থ শিরোপা ঘরে তুললো ব্রাজিল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯ ১০:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯ ১০:৫৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    চতুর্থ শিরোপা ঘরে তুললো ব্রাজিল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯ ১০:৫৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০১৯ ১০:৫৬

    চতুর্থ শিরোপা ঘরে তুললো ব্রাজিল

    মেক্সিকোকে ২-১ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চতুর্থ শিরোপা ঘরে তুলেছে ব্রাজিলের কিশোররা। অন্যদিকে গেল ৮ বছরে তিনবার ফাইনালে উঠেও শিরোপা জেতা হল না মেক্সিকোর কিশোরদের। বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে ব্রাজিলের ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত ফাইনালে প্রথমে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর ৮৪ মিনিটে পেনাল্টি পেয়ে সমতায় ফেরে। আর যোগ করা সময়ে (৯০+৩) গোল করে শিরোপা জয় নিশ্চিত করে।

    ঘরের মাঠে ফাইনালে নিজেদের দর্শকের দারুণ সমর্থন পেয়েছিল ব্রাজিল। কিন্তু সেই সমর্থন কাজে লাগিয়ে প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি তারা। যদিও দুইবার তাদের নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। তার বাইরেও বেশ কিছু দারুণ সুযোগ পেয়েছিল তারা।

    সেটা কাজে লাগাতে পারেনি। উল্টো বিরতির পর ৬৬ মিনিটে ব্রাজিলের সমর্থকদের চুপ করিয়ে দেন মেক্সিকোর ব্রায়ান গঞ্জালেস। এ সময় ইউজেনো পিজুতোর ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান তিনি। কিন্তু সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়েও ফিরে আসা ব্রাজিলের কিশোররা আবারো তাদের সামর্থের প্রমাণ দেয় বাকি সময়ে।

    ম্যাচের ৮৪ মিনিটে মেক্সিকোর জেসাস গোমেজ বক্সের মধ্যে ফেলে দেন গ্যাব্রিয়েল ভেরনকে। রেফারি আন্দ্রিস ত্রেইমানিস বিষয়টি প্রথমে খেয়াল করেননি। পরবর্তীতে ভিএআর এর সহায়তা নিয়ে পেনাল্টির নির্দেশ দেন। যদিও এটা নিয়ে আপত্তি রয়েছে মেক্সিকোর। পেনাল্টি থেকে ব্রাজিলের কাইয়ো জর্গে গোল করে সমতা ফেরান।

    আর যোগ করা সময়ে গোল করে নায়ক বনে যান লাজারো। এ সময় ইয়ান কউটোর ক্রস থেকে নিজের প্রথম গোল করেন লাজারো। তার সেই গোলে ভর করে চতুর্থ শিরোপা জিতে জুনিয়র সেলেকাওরা। ফাইনালের আগে স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে ফ্রান্স। আর ডাচ কিশোর সনজি হানসেন ৬ গোল করে গোল্ডেন বুট জিতেন।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬