Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারালো পাকিস্তান
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯ ১৭:১৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারালো পাকিস্তান

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯ ১৭:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০১৯ ১৭:১৭

    ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে হারালো পাকিস্তান

    শিরোপা জয়ের এত কাছে গিয়েও শিরোপা হাতছাড়া করল উদীয়মান টাইগারেরা। গোটা আসরে অপরাজিত থাকা বাংলাদেশ দল ফাইনালে এসে ৭৭ রানে হারলো পাকিস্তানের উদীয়মানদের কাছে।

    মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সকালে টস জিতে স্বাগতিক অধিনায়ক নাজমুল হাসান শান্ত সিদ্ধান্ত নেন আগে ফিল্ডিং করার। দিন শেষে বোধহয় এই সিদ্ধান্তটাই পোড়াবে শান্তকে। পাকিস্তানের দেয়া ৩০২ রানের লক্ষ্য টপকাতে গিয়ে খেই হারালো সৌম্য সরকার-নাঈম শেখরা।

    গোটা টুর্নামেন্টে সৌম্যের যে ব্যাটে চরে উড়েছে বাংলাদেশ, সেই সৌম্যই আজ ব্যর্থ হলেন। মাত্র ১৫ রানে শেষ তার ইনিংস। নাঈম শেখও হাঁটেন একই পথে। ১৬ রান করে মোহাম্মদ হাসনাইনের বলে তুলে দেন ক্যাচ। দুই ওপেনারের বিদায় ৪১ রানে।

    অধিনায়ক নাজমুল হাসান শান্ত অবশ্য লম্বা ইনিংস খেলার আভাস দেন। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইয়াসির আলী রাব্বী। জাতীয় দলের পাইপ লাইনে থাকা রাব্বীকে ২২ রানে ফেরান আমাদ বাট। দলীয় ৯২ রানে রাব্বীর ফেরার পর ১০৯ রানের মাথায় শান্তকে ৪৬ রানে ফেরান খুশদিল শাহ।

    এরপর জাকীর হোসেনও খেলেন ৪৯ রানের ইনিংস। তাতেও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। শেষদিকে মেহেদী হাসান রানার ৪২ রানের ইনিংসও দলের ব্যর্থতা ঢাকেনি। শেষপর্যন্ত পাকিস্তানি বোলারদের তোপে ঘরের মাঠে ২২৪ রানে অলআউট হতে হয়েছে বাংলাদেশকে।

    পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ হাসনাইন। দুটি করে উইকেট নেন খুশদিল শাহ ও সাইফ বাবর। এছাড়া একটি করে উইকেট নেন সামিন গুল, আমাদ বাট ও উমার খান।

    আগে ব্যাট করে পাকিস্তানের রোহাইল নাজীর একাই খেলেন ১১৩ রানের ইনিংস। এছাড়াও ইমরান রফিকের ৬২, সাউদ শাকিলের ৪২ ও খুশদিল শাহের ২৭ রানে ভর করে ৬ উইকেটে ৩০১ রান তুলে দলটি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন সুমন খান, ২ উইকেট নেন হাসান মাহমুদ ও ১টি উইকেট নেন মেহেদী হাসান।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬