Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ১০ উইকেটে জিতল বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ১০ উইকেটে জিতল বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০১৯ ১২:৪৪

     ১০ উইকেটে জিতল বাংলাদেশ

    দুর্বল প্রতিপক্ষ ভুটানকে অল্প রানে গুটিয়ে দিয়ে জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বোলাররা। ঝড়ো ব্যাটিংয়ে বাকি কাজটা সারলেন সৌম্য সরকার। ভুটানকে ১০ উইকেটে হারিয়ে এসএ গেমসে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

    ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট মাঠে শুক্রবার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৬৯ রান করেছিল ভুটান। সৌম্যর ২৮ বলের ফিফটিতে বাংলাদেশ সেটি পেরিয়ে যায় ৬.৫ ওভারেই। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের সামনে ধুঁকেছে ভুটানের ব্যাটসম্যানরা। প্রথম আট ওভারে কোনো উইকেট না হারালেও তারা তুলতে পারে মাত্র ২২ রান।

    নবম ওভারে ওয়াংচুক জুনিয়রকে ফিরিয়ে ২৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ভুটান। তবে তারা এজন্য কৃতিত্ব পেতেই পারে যে, অন্তত অলআউট হয়নি! দলের হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন ওয়াংচুক। দুই অঙ্কে যেতে পারেন আর মাত্র দুজন; জিগমি সিঙ্গে (১৩) ও জিগমি দর্জি (১২)।

    চার ওভারে ৯ রানে ২ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার মানিক খান। সমান ওভারে মেহেদী হাসান রানা ১৮ রানে, সৌম্য ১৫ রানে, তানভীর ইসলাম ও আফ্রিদি ১৩ রানে নেন একটি করে উইকেট। ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ভুটানের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাটিং করেন সৌম্য। বাংলাদেশ ম্যাচও জিতেছে সহজেই।

    ছক্কায় ম্যাচ শেষ করার পাশাপাশি ফিফটি পূর্ণ করেন সৌম্য। ২৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫০ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১৩ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন আরেক ওপেনার নাঈম শেখ। একই মাঠে শনিবার নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল খেলবে স্বাগতিক নেপালের বিপক্ষে।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬