Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন আমলা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন আমলা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৯ ১৬:৫৫

    প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন আমলা

    চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুতে দেখা দিয়েছিল তারকা সংকট। আন্দ্রে রাসেল, রাইলি রুশো, শোয়েব মালিক ছাড়া ছিলো না কোনো বিশ্ব তারকা। টুর্নামেন্টের মাঝপথে আসবো না, আসবো না করতে করতেই চলে এসেছেন শেন ওয়াটসন। নতুন বছরের শুরুতেই যোগ দেবেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।

    আর এবার একদম হুট করেই বিপিএলে নাম লেখালেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান হাশিম আমলা। টুর্নামেন্টের মাঝামাঝি সময়ে তাকে দলে ভেড়ালো খুলনা টাইগার্স। একইসঙ্গে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকেও দলে নিয়েছে খুলনা।

    আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা টাইগার্সের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন, আজই দলের সঙ্গে যোগ দেবেন আমের ইয়ামিন। আর আমলা ঢাকায় আসবেন মঙ্গলবার। তারা দুজনই দলের সঙ্গে থাকবেন টুর্নামেন্টের শেষ ম্যাচ পর্যন্ত।

    সাধারণত টেস্ট ও ওয়ানডের জন্য বিশেষ পরিচিতি হলেও, টি-টোয়েন্টি ক্রিকেটেও কম যাননি আমলা। বিভিন্ন টি-টোয়েন্টি টুর্নামেন্টে এখনো পর্যন্ত ১৫৪ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১২৬ স্ট্রাইকরেটে ৪২৮৪ রান করেছেন আমলা। তার নামের পাশে রয়েছে ২৭টি হাফসেঞ্চুরি ও ২টি সেঞ্চুরি।

    অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে বেশ অপরিচিতই বলতে হয় ২৯ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার আমের ইয়ামিনকে। পাকিস্তানের জার্সি গায়ে খেলেছেন ৪টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ। এছাড়া ৭০টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে তার নামের পাশে। যেখানে ব্যাট হাতে ৬২৭ রান ও বল হাতে ৫৪ উইকেট শিকার করেছেন আমের।

    চলতি বিপিএলে এখনো পর্যন্ত দারুণ খেলছে খুলনা। সাত ম্যাচ খেলে তারা জিতেছে ৫টিতে। তাদের পরবর্তী ম্যাচ আগামী ৩ জানুয়ারি, সিলেটে। প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ঢাকা প্লাটুন।

    খুলনা টাইগার্স স্কোয়াড: মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান শুভ, মোহাম্মদ সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহিদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভির ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, হাশিম আমলা ও আমের ইয়ামিন।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬