Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিশ্ব আর্চারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৪:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিশ্ব আর্চারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ জানুয়ারী, ২০২০ ১৪:৪২

    বিশ্ব আর্চারির বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় রোমান সানা

    বিদায়ী বছরে দেশের ক্রীড়াঙ্গনের বড় খবর ছিল আরচার রোমান সানার টোকিও অলিম্পিকে কোয়ালিফাই করা। সেই রোমান সানা এবার নতুন বছরের প্রথম দিনই দিলেন আরেকটি সুখবর।

    বিশ্ব আরচারির ২০১৯ সালের জন্য বছরের সেরা আরচারের পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকায় আছেন বাংলাদেশের রোমান সানার নাম। দুইটি বিভাগে বর্ষসেরা আরচারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন দেশসেরা এ আরচার। বিশ্ব আরচারি র‍্যাংকিংয়ে বর্তমানে ১০ নম্বরে রয়েছেন রোমান সানা। তার পয়েন্ট ১৪৫.৬।

    আগামী ৮ ফেব্রুয়ারি ইনডোর আরচারির ওয়ার্ল্ড সিরিজের ফাইনালের সময় এ পুরস্কার ঘোষণা করা হবে। তার আগে পুরো জানুয়ারি মাসজুড়ে চলবে ফ্যান ভোটিং। এর সঙ্গে বিশ্ব আর্চার ফেডারেশন কর্তৃক নিয়োগকৃত বিশেষজ্ঞদের ভোটের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে চূড়ান্ত বিজয়ী।

    রিকার্ভ পুরুষ এককে বর্ষসেরা আরচারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পাঁচজন। তারা হলেন রোমান সানা (বাংলাদেশ), ব্র্যাডি উইলসন (যুক্তরাষ্ট্র), লি উ সিউক (কোরিয়া), খাইরুল আনোয়ার (মালয়েশিয়া) এবং মাউরো নেসপলি (ইতালি)।

    এছাড়া রিকার্ভ নারী, কমপাউন্ড পুরুষ, কমপাউন্ড নারী, প্যারা পুরুষ ও প্যারা নারী এককের জন্য বর্ষসেরার পুরষ্কার দেবে বিশ্ব আরচারি ফেডারেশন। এসব পুরস্কারে বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি গণনা করা হবে ফ্যান ভোটও।

    তবে এগুলোর বাইরে আবার কোচ, ব্রেকথ্রু আরচার এবং জাজ বিভাগেও বর্ষসেরার পুরস্কার দেয়া হবে। এ তিন বিভাগে পুরস্কারের ক্ষেত্রে বিবেচনায় আনা হবে শুধুমাত্র বিশেষজ্ঞ প্যানেলের মতামত।

    বর্ষসেরা কোচ এবং ব্রেকথ্রু আরচার বিভাগে মনোনীতদের তালিকায় আছে বাংলাদেশের নাম। ব্রেকথ্রু আরচারের সংক্ষিপ্ত তালিকায় আছেন রোমান সানা (বাংলাদেশ), জেমস লুৎজ (যুক্তরাষ্ট্র), আন সান (কোরিয়া), ভ্যালেন্টিনা অ্যাকোস্টা (কলম্বিয়া), আন্দেরস ফগস্ট্যাড (নরওয়ে) এবং অ্যালেক্স রুইজ (যুক্তরাষ্ট্র)।

    আর কোচদের সংক্ষিপ্ত তালিকায় থাকা তিনজন হলেন মার্টিন ফ্রেডরিক (বাংলাদেশ), স্যালি পার্ক (ভুটান) ও কিসিক লি (যুক্তরাষ্ট্র)।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬