Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায়
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৪:০০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায়

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৪:০০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ জানুয়ারী, ২০২০ ১৪:০০

     বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায়

    অবশেষে এসেই গেলেন ক্রিস গেইল। অনেক সংশয় ছিল তাকে ঘিরে। তিনি আসবেক কি আসবেন না- এসব নিয়ে চিন্তারও অন্ত ছিল না। অবশেষে ঢাকায় শেষ পর্ব থেকে বিপিএল কাঁপাতে মাঠে নামবেন ক্যারিবীয় দানব। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন তিনি।

    আজ দুপুর ১১টায় ঢাকায় এসে পৌঁছান এই ক্যারিবীয় ক্রিকেটার। তিনি আসার ফলে নিজেদের প্রথম রাউন্ডের বাকি দুই ম্যাচ এবং প্লে-অফের বাকি ম্যাচগুলোতেও গেইলকে নিয়েই মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হওয়ার পরই বোমা ফাটান গেইল। তিনি দাবি করেন, তার সঙ্গে যোগাযোগ না করে কিভাবে বিপিএল কর্তৃপক্ষ তার নাম নিলামে তুললো? তিনি বিপিএলে খেলবেনই না।

    মূলতঃ দক্ষিণ আফ্রিকার এমজানসি সুপার লিগের মাঝ পথ থেকেই দেশে ফিরে এসে বছরের বাকি সময়ের জন্য বিশ্রামে চলে যান গেইল। সিদ্ধান্ত নেন বছরের শেষ সময়ে আর কোনো ক্রিকেটই খেলবেন না তিনি। সে কারণেই বিপিএলের নিলামে তার বিকিকিনি নিয়ে প্রশ্ন তোলেন।

    শেষ পর্যন্ত গেইলের সঙ্গে একটা সমঝোতা হলো। তিনি বছরের শুরুতে ঢাকায় আসবেন। বিপিএলের বাকি ম্যাচগুলো খেলবেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি ফাইনাল পর্যন্ত যায় তাহলে মোট চারটি কিংবা ৫টি (ইলিমিনেটরের দ্বিতীয় ম্যাচ খেলতে হলে) ম্যাচ খেলবেন গেইল।

    এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে গেইলের চট্টগ্রাম। নিশ্চিত হয়ে গেছে তাদের সুপার ফোরের টিকিট। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ঢাকার শেষ পর্বে প্রথম রাউন্ডে নিজেদের বাকি থাকা দুই ম্যাচ খেলবে চট্টগ্রাম। দুইটি ম্যাচেই তাদের প্রতিপক্ষ রাজশাহী রয়্যালস।

    মজার বিষয় হলো, চট্টগ্রামের সমান ১০ ম্যাচ খেলে রাজশাহীও জিতেছেন ঠিক ৭টি ম্যাচ। নেট রানরেটে এগিয়ে থাকায় তাদের অবস্থান টেবিলের শীর্ষে। যার ফলে শেষ দুই ম্যাচেই হয়তো নির্ধারিত হবে কারা সবার ওপরে থেকে যাচ্ছে সুপার ফোরে।

    আর এ লড়াইয়ে গেইলের অন্তর্ভুক্তি এক ধাপ এগিয়ে দেবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। অবশ্য ছেড়ে কথা বলবে না রাজশাহী রয়্যালসও। কেননা তাদের দলে যে রয়েছে গেইলেরই স্বদেশি, টি-টোয়েন্টি ক্রিকেটের আরেক সুপারস্টার আন্দ্রে রাসেল।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬