Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নতুন চমক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নতুন চমক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২০ ১৬:০৩

    পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নতুন চমক

    জমজমাট বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল হলো। তবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিশ্বাস ফেলারও ফুরসত নেই। কারণ, এরই মধ্যে শুরু হচ্ছে পাকিস্তান সফরের প্রস্তুতি। সে লক্ষ্যে আজই পাকিস্তান সফরে টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    পাকিস্তান সফরে বাংলাদেশ দলে কিছুটা চমক রাখার চেষ্টা করেছে নির্বাচক কমিটি। এমনিতেই নিষেধাজ্ঞার কারণে নেই সাকিব আল হাসান। পাকিস্তানে খেলতে যেতে চান না মুশফিকুর রহীম। দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতিতে টিম ম্যানেজমেন্টের চিন্তা ছিল, সিনিয়র ব্যাটসম্যান ইমরুল কায়েসকে দলে নেয়ার। বিপিএলেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি।কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইমরুলকেও শেষ পর্যন্ত দলে নেয়া গেল না।

    অগত্যা বাধ্য হয়েই ভিন্নভাবে চিন্তা করতে হয়েছে নির্বাচকদের। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, ১৫ সদস্যের দলে কিছুটা রদবদল। তবে নতুন মুখ হিসেবে বাংলাদেশ দলে চমক দেখিয়েছেন বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে খেলা পেসার হাসান মাহমুদ।

    ঢাকা প্লাটুনের হয়ে খেলা স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান এবার ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিলেন। কখনও তিন নম্বরে, কখনও পাঁচ নম্বরে ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর দারুণ চড়াও হয়ে খেলেছিলেন। যে কারণে মেহেদী হাসানকে দলে নিয়ে বাদ দেয়া হয়েছে আরেক মেহেদী হাসানকে (মিরাজ)।

    ইমরুল কায়েসকে দলে নিতে না পারার কারণে সুযোগ পেয়েছেন নাজমুল হাসান শান্ত। মিডল অর্ডারে আস্থা রাখা হচ্ছে মোহাম্মদ মিঠুনের ওপর। এছাড়া নতুন সেনসেশন আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, লেগ স্পিনার আমিনুল বিপ্লবদের রাখা হয়েছে টি-টোয়েন্টি দলে। পেসার হিসেবে মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন এবং হাসান মাহমুদকে।

    ভারতের বিপক্ষে খেলা বাংলাদেশের টি-টোয়েন্টি দল থেকে এবার বাদ দেয়া হয়েছে স্পিনার তাইজুল ইসলাম, আরাফাত সানি এবং পেসার আবু হায়দার রনিকে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, পাকিস্তানের বিপক্ষে এই দলে নেই কোনো বাঁ-হাতি স্পিনার।পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দল: মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নাজমুল হাসান শান্ত, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান, আমিনুল বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও হাসান মাহমুদ (নতুন)।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬