Journalbd24.com

মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টাইগারদের ধন্যবাদ জানালেন পাক রাষ্ট্রপতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টাইগারদের ধন্যবাদ জানালেন পাক রাষ্ট্রপতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৮

    টাইগারদের ধন্যবাদ জানালেন পাক রাষ্ট্রপতি

    টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে অবস্থান করছে বাংরাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হয় শুক্রবার। তার আগে পাকিস্তানের রাষ্ট্রপতি ড. আরিফ আলভির আতিথেয়তা পায় বাংলাদেশ ক্রিকেট দল।

    বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবনে উপস্থিত হয় বাংলাদেশ ও পাকিস্তান দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। নিজ বাসভবনে অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সফরের জন্য টাইগারদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি আরিফ আলভি।

    পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের অন্যতম প্রতিষ্ঠাতা আরিফ আলভি। ২০১৮ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বৃহস্পতিবার অনুশীলন ও ফটো সেশনের পর বাংলাদেশ-পাকিস্তানের খেলোয়াড়রা উপস্থিত হন রাষ্ট্রপতির বাসভবনে। এসময় উপস্থিত ছিলেন দেশটির আন্তঃ প্রাদেশিক সমন্বয় মন্ত্রী ডা. ফাহমিদা মির্জা ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

    অভ্যর্থনা অনুষ্ঠানে ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন পাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি।  তিনি বলেন, ‘ছোট থেকেই আমি ক্রিকেটের অনেক ভক্ত। যখনই সময় পাই ক্রিকেটের খোঁজ-খবর নেয়ার চেষ্টা করি। নিরাপত্তার কারণে দীর্ঘদিন পাকিস্তানে ক্রিকেট বন্ধ ছিল। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলের মাধ্যমে ক্রিকেটের নতুন দ্বার উন্মোচন হবে।’ 

    সফরকারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আরিফ আলভি বলেন, ‘এই সফরের জন্য ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ সরকার ও ক্রিকেট দলকে। আমাদের দেশের নিরাপত্তার অবস্থা বেশ ভালো। ক্রিকেটের মাধ্যমে সেটি প্রাথমিকভাবে প্রমাণ করা হয়েছে। দীর্ঘদিন খেলা না হওয়ায় ক্রিকেট প্রেমীরা এটি থেকে বঞ্চিত হয়েছে। এখন তাদের কাছে সুযোগ এসেছে মাঠে গিয়ে খেলা দেখার। কয়েকদিন আগে আমিও গিয়েছিলাম। দ্বিতীয় টি-টোয়েন্টিতে। সত্যিই উপভোগ করেছি। তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। ’ 

    বাংলাদেশের ক্রিকেটেরও খোঁজ রয়েছে তেহরিক ই ইনসাফের এই নেতার কাছে। তিনি বলেন,  ‘আমার এখনও মনে আছে বাংলাদেশ যখন আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিল। আপনারা ক্রিকেটে অনেক উন্নতি করেছেন। আপনাদের খেলা সব সময় উপভোগ করি আমি।’

    পাকিস্তান দলের প্রতি দেশটির রাষ্ট্রপতি বলেন, ‘আমি সম্মানিত বোধ করি যখন ক্রিকেটাররা এখানে আসেন। অনেকের খেলা দেখেছি টিভিতে। অনেকেই রয়েছেন হিরো। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী (ইমরান খান)ক্রিকেটে আমার হিরো। এখনও অনেকেই রয়েছেন যারা ভালো করছেন। এতে আমরা গর্ববোধ করি।’

    বাংলাদেশকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘আপনারা পাকিস্তানে অনেক ভালো আথিতেয়তা পাবেন। আমি নিশ্চিত দেশটির নিরাপত্তায় আপনারা সন্তুষ্ট হবেন।’ এসময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এহসান মানির প্রশংসাও করেন তিনি। 

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬