Journalbd24.com

সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আজ জিতলেই বাংলাদেশের ইতিহাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আজ জিতলেই বাংলাদেশের ইতিহাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৪৫

    আজ জিতলেই বাংলাদেশের ইতিহাস

    আর মাত্র একটি ম্যাচ। এটি জিতলেই নতুন এক ইতিহাস গড়বে আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে ইতিমধ্যে নতুন ইতিহাস লিখে ফেলেছে তারা। সেটাতে তুলির শেষ আচড়টুকু দিতে পারলেই হবে নয়া ইতিহাস।

    যদিও পথটা বেশ বন্ধুর। কারণ, বাংলাদেশের সামনে যে শক্তিশালী ভারত। যারা রেকর্ড চারবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে। পাশাপাশি তাদের বিপক্ষে ফাইনালের জুজু তো আছেই বাংলাদেশের। নারী ক্রিকেটাররা ছাড়া বাংলাদেশের কোনো দলই ভারতের বিপক্ষে ফাইনাল জিততে পারেনি। খুব কাছে গিয়েও হারের রেকর্ড আছে বেশ কয়েকটি।

    আজ রোববার দক্ষিণ আফ্রিকার পফেচট্রুমে ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস থ্রি।

    এবারের যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ-ভারত দুটি দলই অপরাজিত। তবে আজ একটি দলকে হার মানতেই হবে। বিজয়ী দল হবে অপরাজিত চ্যাম্পিয়ন। ম্যাচটি যেহেতু ফাইনাল, সেহেতু উত্তেজনার পারদও থাকতে আকাশচুম্বী। আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

    ফাইনালে ভারতের কার্তিক তেয়াগি কিংবা শুশান্ত মিশ্রার পেস আক্রমণের কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশের রয়েছেন তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। ভারতের মায়াবী স্পিনার রবী বিষ্ণু থাকলে বাংলাদেশের আছেন রকিবুল হাসান। আর ভারতের যশস্বী জয়সাওয়ালের মতো বাংলাদেশের আছেন তানজিদ হাসান।

    তবে পেসারদের দুর্দান্ত একটি স্পেল কিংবা স্পিনারদের মায়াবী ঘূর্ণি বদলে দিতে পারে ফাইনালের ভাগ্য।

    যদিও পরিসংখ্যানের দিক দিয়ে ভারত বেশ এগিয়ে বাংলাদেশের চেয়ে। যুব বিশ্বকাপ সবশেষ বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছিল ২০১৮ সালে। সেবার কোয়ার্টার ফাইনালে দেখা হয়েছিল দল দুটির। যথারীতি ভারত হয়েছিল বিজয়ী। এ ছাড়া আরো সাতবার মুখোমুখি হয়েছে দল দুটি। তার মধ্যে দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। বাকি পাঁচটিতে ভারত ৪, বাংলাদেশ ১।

    ২০১৮ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ মাত্র ২ রানের ব্যবধানে হেরেছিল। ২০১৯ এশিয়া কাপের ফাইনালেও বাংলাদেশ হেরেছে ৫ রানে। সবশেষ গেল বছরের জুলাইতে ইংল্যান্ডের মাটিতে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। তাই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনাল অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য।

    অবশ্য ফাইনাল হিসেবে চাপ নিচ্ছে না বাংলাদেশ। যেমনটা বলেছেন পেসার তানজিম হাসান সাকিব, ‘স্বাভাবিকভাবে নিচ্ছি আমরা। কেউ চাপে নেই। কাউকে ভয় পাওয়ারও কিছু নেই। আর একটা ম্যাচ বাকি, যা জিততে চাই সবাই।’

    তারপরও ম্যাচটি যখন ফাইনাল, তখন চাপ নিতে না চাইলেও চলে আসে চুপিসারে ভেতরে ভেতরে। এখন দেখার বিষয় চাপ নিয়ন্ত্রণে রেখে বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ জয়ের অনন্য সুখস্মৃতি এনে দিতে পারেন কিনা জয়-আকবর আলীরা।

    সর্বশেষ সংবাদ
    1. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    2. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    3. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    4. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    5. গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা
    6. হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২
    7. আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি
    সর্বশেষ সংবাদ
    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    হিলিতে এক নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে এক কৃষকেরন দুটি গরু চুরি

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬