Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • জিম্বাবুয়েকে হারাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে: তাইজুল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    জিম্বাবুয়েকে হারাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে: তাইজুল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯

    জিম্বাবুয়েকে হারাতে পারলে আত্মবিশ্বাস বাড়বে: তাইজুল

    টেস্ট ফরম্যাটে ব্যর্থতার গোলকধাঁধার চাল ‍বুঝে উঠতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। ধারাবাহিকভাবে বাজে পারফর্মেন্সে টেস্টে টাইগারদের নাজেহাল অবস্থা। শেষ ৭টি ম্যাচের ৬টিতেই বাজেভাবে হেরেছে মুমিনুল হকরা। আসন্ন এক টেস্টের সিরিজে জিম্বাবুয়েকে হারিয়ে পুরনো আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ, এমনটাই জানালেন দলের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম।

    বড় ফরম্যাটে টানা ছয় ম্যাচ হেরে আত্মবিশ্বাসে চিড় ধরেছে বাংলাদেশের, এটি বলার অপেক্ষা রাখে না। তাই জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে হারের বৃত্ত থেকে বের হবার পাশাপাশি পুরনো আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া টাইগাররা।

    ২০১৮ সালের নভেম্বরে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট ফরম্যাটে জিতেছিলো বাংলাদেশ। এরপর টানা ছয় ম্যাচের হারের লজ্জা পায় টাইগাররা। এরমধ্যে পাঁচটিই ছিলো ইনিংস ব্যবধানে হার। নিউজিল্যান্ড-ভারতের কাছে দু’টি ম্যাচে ও পাকিস্তানের কাছে একটি ম্যাচে ইনিংস ব্যবধানে হারে বাংলাদেশ।

    ইনিংস ব্যবধানে হারের পাঁচটি ম্যাচই ছিলো দেশের বাইরে। আর ইনিংস ব্যবধান ছাড়া হেরে যাওয়া ম্যাচটি ছিলো দেশের মাটিতে। সেটি আবার টেস্ট ক্রিকেটের পুঁচকে দল আফগানিস্তানের কাছে। গত সেপ্টেম্বরে হওয়া টেস্টে ২২৪ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের জন্য বড় হুমকি হবার মত কোন খেলোয়াড় নেই। যেমনটা আফগানিস্তান দলে রশিদ খানের মত স্পিনার ছিলেন।

    তারপরও জিম্বাবুয়েকে হাল্কাভাবে নিতে রাজি নন তাইজুল। আফ্রিকান দেশটির বিপক্ষে ভালো খেলার জন্য প্রত্যায়ী তারা। আজ বাংলাদেশের অনুশীলন সেশনে তাইজুল বলেন, ‘আমাদের প্রতিপক্ষকে, সেটি বড় বিষয় নয়। আমরা টেস্টটি জিততে চাই। এই টেস্টটি জয় আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা জিততে পারি, তবে আমাদের আত্মবিশ্বাস বাড়বে। যা এই মূর্হুতে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

    দেশের মাটিতে পাওয়া বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ম্যাচ জিততে চান তিনি, ‘যখন আমরা দেশের মাটিতে খেলি, সেটি আমাদের বাড়তি স্বস্তি দেয়। দেশের মাটিতে সবাই জিততে চায়। আমি মনে করি, দেশের মাটিতে ভালো করাটাই স্বাভাবিক।’

    তাইজুলের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার জিম্বাবুয়ের বিপক্ষেই। ৩৯ রানে ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। এমন পারফরমেন্সে দলের প্রধান স্পিনার সাকিব আল হাসানের পরই তাকে সেরা স্পিনারের স্বীকৃতি দেয়। তাই জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ খেললেই স্বাভাবিকভাবে তাইজুলের নাম চলে আসে।

    কিন্তু এমন স্বীকৃতি পছন্দ নয় তাইজুলের। জিম্বাবুয়ে ছাড়াও অন্য দলের বিপক্ষে উইকেট শিকারে পারদর্শীতা রয়েছে তার বলে জানান তাইজুল, ‘এটি এমন নয় যে, আমি শুধুমাত্র জিম্বাবুয়ের বিপক্ষে উইকেট শিকার করি। অন্যান্য প্রতিপক্ষের বিপক্ষেও উইকেট শিকার করেছি। আমি আগেও বলেছি, প্রতিপক্ষ যেই হোক-না কেন সঠিক লাইনে বল করতে হবে। যদি ভালো বল না করা যায়, তবে জিম্বাবুয়ে ব্যাটসম্যানরা প্রতিরোধ গড়ে তুলবে।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬