Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শেষ বিকেলে নাইমের জাদু, চালকের আসনে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শেষ বিকেলে নাইমের জাদু, চালকের আসনে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:০৩

     শেষ বিকেলে নাইমের জাদু, চালকের আসনে বাংলাদেশ

    শেষ বিকেলের কয়েক ওভার জিম্বাবুয়েকে ব্যাটিং করানোর লক্ষ্যে বেশ তড়িঘড়ি করেই ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। নিজেদের এ পরিকল্পনায় পুরোপুরি সফল স্বাগতিকরা। তৃতীয় দিনের তৃতীয় সেশনে মাত্র ৫ ওভারের জন্য জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে নামিয়ে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

    ম্যাচের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিকরাই। মুশফিকের ডাবল সেঞ্চুরি, মুমিনুল হকের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসের হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ৫৬০ রানের পাহাড়ে চড়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৯৫ রান।

    অর্থাৎ টাইগারদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামানোর জন্য অন্তত ২৯৫ রান করতে হবে জিম্বাবুয়েকে। কঠিন এ চ্যালেঞ্জের মুখে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৯ রান। এখনও তারা পিছিয়ে ২৮৬ রানে।

    জিম্বাবুয়ের দুইটি উইকেটই নিয়েছেন নাইম হাসান। তাও ইনিংসের প্রথম ওভারেই। অন্ধকার নেমে আসা শেরে বাংলায় শেষ বিকেলে আর পেসার ব্যবহার করেননি মুমিনুল। অফস্পিনার নাইমের হাতে তুলে দেন প্রথম ওভার। অধিনায়কের আস্থার প্রতিদান দেন তরুণ নাইম।

    নিজের ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড করে দেন বাঁহাতি ওপেনার প্রিন্স মাসভাউরেকে। পরের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন নাইটওয়াচম্যান হিসেবে খেলতে নামা ডোনাল্ড তিরিপানো। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগে নাইমের। যা নাকচ করে দেন ব্রেন্ডন টেলর।

    পরে আরেক ওপেনার কেভিন কাসুজাকে সঙ্গে নিয়ে আর কোনো বিপদ ঘটতে দেননি জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক। দিন শেষে টেলর ৯ বলে ১ ও কাসুজা ১৮ বলে ৮ রান করে অপরাজিত রয়েছেন।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬