Journalbd24.com

বুধবার, ১ জুলাই, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১১:৫৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১১:৫৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১১:৫৯

    বাংলাদেশ-জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ

    তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিবারাত্রির খেলাটি শুরু হবে দুপুর একটায়। অবসর ভাবনা সরিয়ে রেখে জয় দিয়ে শুরু করতে চান টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

    স্বাগতিকদের হালকাভাবে না নিলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সফরকারী দলনায়ক চামু চিবাবা।

    বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরমেট ওয়ানডে। কিন্তু সবশেষ পাঁচ ম্যাচ বলছে, একটিতেও জেতেনি টাইগাররা। বিশ্বকাপে হতাশার পর, শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। সাত মাস পর আবার ওয়ানডে খেলতে নামছেন তামিম-মুশফিকরা। এবার ঘরের মাটিতে প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ে হলেও সতর্ক স্বাগতিকরা। 

    সবশেষ সিরিজে থেকে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে নামছে স্বাগতিকরা। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে টাইগার দলপতি মাশরাফিকে নিয়ে। শেষ ১০ ম্যাচে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন এ পেসার। তা সত্ত্বেও অধিনায়ক হিসেবে শেষ সিরিজ খেলতে নামলেও এখনই লাল-সবুজ জার্সি তুলে রাখার কোনও পরিকল্পনা নেই তার।

    ওয়ানডেতে ছন্দে নেই জিম্বাবুয়েও। শেষ পাঁচ ম্যাচ তাদেরও নেই একটি জয়। তবে ওয়ানডে বলে সাহস পাচ্ছে তারা। ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসদের নিয়ে অভিজ্ঞ মিডল অর্ডার, রোডেশীয়দের ভরসার জায়গা। টেস্টে ইনিংস ব্যবধানে হারলেও তাই রঙিন পোশাকে স্বপ্ন বুনছেন জিম্বাবুয়ের নয়া দলপতি চামু চিবাবা।

    ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, তিন পেসার ও এক স্পিনার নিয়ে গড়া হতে পারে দুই দলের একাদশ।

    ক্রিকেট সংক্রান্ত জনপ্রিয় এই ওয়েবসাইটের মতে, প্রথম ওয়ানডেতে  অধিনায়ক মাশরাফির সঙ্গে পেস আক্রমণে দেখা যাবে মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফ উদ্দিনকে। টাইগারদের স্পিন বিভাগের দায়িত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। এই অফ স্পিনারের সঙ্গে থাকছে আফিফ হোসেন ও মাহমুদুল্লাহ  রিয়াদ। অভিষেক হতে পারে মোহাম্মদ নাঈম শেখের। যদি এমনটাই হয় তাহলে তামিম ইকবালের সঙ্গে ওপেনার হিসেবে দেখা যেতে পারে এই বাম-হাতি ব্যাটসম্যানকে।

    অন্যদিকে ক্রিস্টোফার এমপফুর সঙ্গে জিম্বাবুয়ের পেস আক্রমণ সামলাবেন ডোনাল্ড টিরিপানো, ও কার্ল মুম্বা। আইন্সলে দলুভুর পাশাপাশি শেন উইলিয়ামস, সিকান্দার রাজাকে বল ঘুরাতে দেখা যেতে পারে।

    বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মুস্তাফিজুর রহমান।

    জিম্বাবুয়ের সম্ভাব্য একাদশ

    চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, টিনোটেন্ডা মুতোমবদজি, ডোনাল্ড টিরিপানো, আইন্সলে দলুভু, ক্রিস্টোফার এমপফু ও কার্ল মুম্বা। 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬