Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মাশরাফি ভাইয়ের মতো অধিনায়কত্ব করা সহজ নয় : মাহমুদউল্লাহ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:৩৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মাশরাফি ভাইয়ের মতো অধিনায়কত্ব করা সহজ নয় : মাহমুদউল্লাহ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:৩৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৫:৩৩

    মাশরাফি ভাইয়ের মতো অধিনায়কত্ব করা সহজ নয় : মাহমুদউল্লাহ

    ফরম্যাট বদলে এখন টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় বাংলাদেশ ও জিম্বাবুয়ে ক্রিকেট দল। আগামীকাল (সোমবার) সন্ধ্যায় শুরু হবে কুড়ি ওভারের এই দুই ম্যাচের সিরিজ। তবে তার আগে কাটছে না ওয়ানডে সিরিজের রেশ। কারণ দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বের অধ্যায়ের সমাপ্তি ঘটেছে শুক্রবার, ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে।

    ফলে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও ঘুরেফিরে চলে আসছে অধিনায়ক মাশরাফি বিষয়ক আলোচনা। নতুন ওয়ানডে অধিনায়ক হবেন কে?- তা নিয়ে চলছে তুমুল গুঞ্জন, শোনা যাচ্ছে অনেকের কথা। সে তালিকায় সবার ওপরেই রয়েছে বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

    যদি সত্যিই অধিনায়ক মনোনীত হন মাহমুদউল্লাহ, তাহলে মাশরাফির কোন গুণটা অনুসরণ করতে চাইবেন তিনি?- প্রশ্নটা করা হয়েছিল আজ রোববার টি-টোয়েন্টি ম্যাচ পূর্ববর্তী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। উত্তরে মাহমুদউল্লাহ বরং জানালেন অধিনায়ক মাশরাফির বিশেষত্ব, কীভাবে পুরো দলকে নির্ভার রাখার কাজটি করতেন দেশের সফলতম অধিনায়ক।

    মাহমুদউল্লাহ বলেন, ‘আসলে মাশরাফি ভাই হলেন একজন সহজাত দক্ষতা সম্পন্ন অধিনায়ক। তার নিজেরই একটা বিশেষ ধরন ছিল। আমরা কখনও চাপে থাকলে, অফফর্ম নিয়ে বেশি চিন্তা করলে, তিনি আলাদা করে নিয়ে কথা বলতেন, বোঝাতেন। কীভাবে সেই সমস্যা দূর করা যায়? অযথা চিন্তাভাবনা না করার পরামর্শ দিয়ে কিভাবে এগুলে কাজ হবে তাই করার কথা বলতেন। আর বলতেন সমস্যা নিয়ে বেশি না ভেবে সমাধানের কথা ভাবতে।’

    মাশরাফি অধ্যায় শেষ। এখন নতুন অধীনায়কের অধীনের ওয়ানডে খেলতে হবে বাংলাদেশকে। টি-টোয়েন্টি অধিনায়ক সাফ জানিয়ে দিলেন, মাশরাফির মতো করে দল চালানো যে কারও জন্যই চ্যালেঞ্জিং হবে।

    ‘মাশরাফি ভাই দারুণভাবে দল পরিচালনা করেছেন। বেশ দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন। নতুন কারও জন্য তার মতো করে দল পরিচালনা করা এবং সামনে এগিয়ে নেয়া মোটেও সহজ হবে না। সেটা খুবই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। কাজেই আমার কথা হলো যে বা যিনি ওয়ানডে অধিনায়ক হোক না কেন- তার কাজটা হবে খুব চ্যালেঞ্জিং’- বলেন মাহমুদউল্লাহ।

    তিনি আরও যোগ করেন, ‘তারপরও আমি বলতে চাই, মাশরাফি ভাই একটা বড় উদহারণ। তিনি একটা মানদণ্ড ঠিক করে গেছেন। যেই অধিনায়ক হোক না কেন, নিশ্চয়ই তিনি সে পথে হাঁটার চেষ্টা করবেন। একেকজনের চিন্তা একেকরকম। সবাই একভাবে ভাবেন না, পরিকল্পনাও করেন যে যার মত। তারপরও মাশরাফি ভাই যে উদাহরণ তৈরি করে গেছেন, তা অনুসরণ করলেও কার্যকর ফল মিলবে।’
    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬