Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ২০২০ সালে হচ্ছে না অলিম্পিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ২০২০ সালে হচ্ছে না অলিম্পিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০ ১২:৩৫

    ২০২০ সালে হচ্ছে না অলিম্পিক

    অলিম্পিক নিয়ে বাড়তে থাকা বিদ্রোহের সুর টের পেয়ে সুর নরম করতে শুরু করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। অন্য কথা বলতে শুরু করেছে জাপানও। কানাডা জানিয়ে দিয়েছে, তারা টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করবে না। করোনায় আক্রান্ত কানাডাই প্রথম দেশ, যারা সরাসরি টোকিওর টিকিট প্রত্যাখ্যান করল। সঙ্গে অস্ট্রেলিয়াও বলে দিয়েছে, তারাও এখন টোকিওতে যাচ্ছে না।

    ২০২১ সালে অলিম্পিক হবে ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছে। এর পরেই আরও চাপে পড়ে গিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি)। মার্কিন সংবাদমাধ্যমকে আইওসির সদস্য ডিক পাউন্ড বলেছেন, ২০২০ অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘আইওসির কাছে যে তথ্য রয়েছে তার উপরে ভিত্তি করে অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঠিক কবে এই অলিম্পিক শুরু করা হবে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে এ বছরের ২৪ জুলাই যে শুরু হচ্ছে না, সেটা বলতে পারি।’ বলেন ডিক।

    নানা দেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় সুর পাল্টাতে বাধ্য হয়েছেন অলিম্পিক সংগঠনের কর্তারা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে নিজের দেশের সংসদে বলেছেন, এই পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অলিম্পিক যদি করা সম্ভব না হয়, তাহলে গেমস পিছিয়ে দেওয়ার কথা ভাবা যেতে পারে।

    জানা গিয়েছে, তিনি নাকি বলেছেন, ‘করোনাভাইরাস সংক্রমণের কারণে বিশ্ব এখন অলিম্পিকের জন্য তৈরি নয়।’’ জনপ্রিয় ব্যাখ্যা হচ্ছে, এই শেষ মুহূর্তে অলিম্পিক বাতিল করতে হলে প্রচুর টাকার ক্ষতি হবে সংগঠকদের। সেই কারণেই সময় নেওয়া হচ্ছে।

    সোমবার টোকিও অলিম্পিক সংগঠক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা এখনও অলিম্পিক পিছিয়ে দেওয়ার ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেইনি। কিন্তু অলিম্পিক যে পিছিয়ে দেওয়া হবে না, সেটাও বলা যাচ্ছে না।’

    যোগ করেন, ‘করোনাভাইরাসের আক্রমণে পৃথিবীর যা অবস্থা, তার পরে অলিম্পিক নির্ধারিত সময় হবেই, এটা বলার মতো বোকা আমি নই।’ তবে সংগঠক কমিটির চীফ এক্সিকিউটিভ অফিসার তোশিরো মুতো জানিয়েছেন, পিছিয়ে গেলেও অলিম্পিক কোনোভাবেই বাতিল করা হবে না। এ-ও জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে যে অলিম্পিক্স মশাল র‌্যালি হওয়ার কথা আছে, তা পরিকল্পনা অনুযায়ীই হবে। তবে সূচিতে কিছু বদল হলেও হতে পারে।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬