Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টি-টোয়েন্টির সর্বকালের সেরা এই দলেও আছেন সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২০ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২০ ১৬:৩৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টি-টোয়েন্টির সর্বকালের সেরা এই দলেও আছেন সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২০ ১৬:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মে, ২০২০ ১৬:৩৭

    টি-টোয়েন্টির সর্বকালের সেরা এই দলেও আছেন সাকিব

    ক্রিকেটের তিন ফরম্যাটেই সাকিব আল হাসান দেখিয়েছেন প্রতিভার স্বাক্ষর, নিজেকে নিয়ে গেছেন কিংবদন্তিদের কাতারে। তবে ফরম্যাট যদি হয় টি-টোয়েন্টি তবে আলাদাভাবে আসবে সাকিবের নাম।

    যদিও দীর্ঘ দিন ধরে মাঠে নেই সাকিব আল হাসান। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে। তার আগে বিশ ওভারী ক্রিকেটে নিজেকে এই বাঁহাতি অল-রাউন্ডার পরিচিত করিয়েছেন ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে।

    উপমহাদেশ জয় করে তাসমান সাগর পাড়ি দিয়েছেন, খেলেছেন ক্যারিবীয়ান মুলোকেও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব অবশ্য আরও দুর্দান্ত। উইকেট শিকারের দিক দিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে সাকিবের অবস্থান তৃতীয়। সাকিবের আগে আছেন শুধু লাসিথ মালিঙ্গা এবং শাহীদ আফ্রিদি।

    ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে বল হাতে সাকিব নিয়েছেন ৯২ উইকেট। ব্যাট হাতে করেছেন ১ হাজার ৫৬৭ রান। নিঃসন্দেহে সাকিবের পারফর্মেন্সে যেকোনো ক্রিকেট বিশ্লেষকের নজর কাড়তে বাধ্য।

    ম্যাচ- ৭৬, রান - ১৫৬৭, গড় - ২৩.৭৪, স্ট্রাইক রেট - ১২৩.৭৭, উইকেট - ৯২, গড় - ২০.৫৮, ইকনোমি রেট - ৬.৮১

    সম্প্রতি ‘স্পোর্টস ৩৬০’ নামে একটি ওয়েবসাইট প্রকাশ করেছে টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে তাদের দৃষ্টিতে সর্বকালের সেরা একাদশে জায়গা প্রাপ্য এমন ক্রিকেটারদের নাম। আন্তর্জাতিক পারফর্মেন্সের সঙ্গে জরিপে বিবেচিত হয়েছে দর্শকদের মতামত।

     

    ‘স্পোর্টস ৩৬০’ সেরা একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। সাকিবকে সেরা একাদশে জায়গা দেয়া নিয়ে ওয়েবসাইটটির ভাষ্য, ব্যাটিং-বোলিং দুই ইউনিটে সমান কার্যকারিতাই সাকিবকে সেরাদের কাতারে নিয়ে এসেছে।

     

    একাদশে জায়গা পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, বিরাট কোহলি, জেপি ডুমিনি, শোয়েব মালিক, শাহীদ আফ্রিদি, ব্রেন্ডন ম্যাককালাম, রশিদ খান, উমর গুল ও লাসিথ মালিঙ্গা।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬