Journalbd24.com

বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • গ্যাসের দাম এক লাফে বাড়লো ২৫২ টাকা   ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৫:২০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৫:২০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২০ ১৫:২০

    ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজি

    চ্যাম্পিয়নস লিগের প্রথম সেমিফাইনালে লিপজিগকে ৩-০ গোলে উড়িয়ে ৫০ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

    পর্তুগালের লিসবনে স্তাদিও দো স্পোর্ত লিসবোয়া ই বেনফিকাতে মুখোমুখি হয় দু’দল। এদিন দুর্দান্ত খেলা আর্জেন্টাইন দি মারিয়া একটি গোল করার পাশাপাশি অন্য দুটি গোলে সহায়তাও করেন। অন্য দুটি গোল করেন মার্কিনিয়োস ও হুয়ান বের্নাত।

    আক্রমণাত্মক ফুটবল খেলা পিএসজি ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারতো। তবে কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে গোল নেইমারের শট পোষ্টের বাধায় আটকে যায়। এক মিনিট পরেই এমবাপ্পে গোল করলেও তার শটের আগেই নেইমারের হাতে বল লাগলে রেফারি হ্যান্ডবল দেন।

    তবে লিড পেতে বেশি সময় নেয়নি ফরাসি চ্যাম্পিয়নরা। ১৩তম মিনিটে দি মারিয়ার ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান মার্কিনিয়োস।

    ২৬তম মিনিটে অবশ্য সমতায় ফিরতে পারতো জার্মান ক্লাব লিপজিগ। কিন্তু সংঘবদ্ধ আক্রমণ থেকে ইউসুফ পোলসেনের শটে জালের বাইরে চলে যায়। ৮ মিনিট পরেই অবশ্য ফের মিসের খাতায় নাম লেখান নেইমার।

    ম্যাচের ৪২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। লিপজিগ গোলরক্ষক পিটার গালাসির ভুল পাসে পিএসজির এক ফুটবলার শট নিলে বল পেয়ে যান নেইমার। সেখান থেকে এই ব্রাজিলিয়ান তার হালকা ছোঁয়া দিলে বল পান দি মারিয়া। পরে বাঁ পায়ের জোড়ালো শটে গোল আদায় করে নেন এই মিডফিল্ডার।

    বিরতির ঠিক আগে আবারও বঞ্চিত হন এই ম্যাচে দারুণ খেলা নেইমার। এমবাপ্পের কাছ থেকে বল পেয়ে শট নিলেও পোষ্ট ঘেঁষে বল বেরিয়ে যায়।

    দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বাড়িয়ে পিএসজিকে কিছুটা চাপে রেখেছিল লিপজিগ। তবে প্রতিপক্ষের রক্ষণের কারণে গোল আদায় করে নিতে পারেনি। উল্টো ৫৬তম মিনিটে আরও একটি গোল হজম করে বসে তারা। দি মারিয়ার ক্রস থেকে হেডে গোল করেন স্প্যানিশ তারকা বের্নাত।

    খেলার ৭০ ও ৭২ মিনিটের দুবার গোল বঞ্চিত হন এমবাপ্পে। প্রথমবার গোলবারের খুব কাছে থেকেও হেড করতে পারেননি। আর দ্বিতীয়বার কাছ থেকে শট নিলেও গোলরক্ষক রুখে দেয়। শেষদিকে অবশ্য লিপজিগও ভালো কয়েকটি সুযোগ পায়। তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি দলটি।

    বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে অলিম্পিক লিওঁ’র মোকাবিলা করবে বায়ার্ন মিউনিখ। যারা জিতবে তারাই আগামী রোববার পিএসজির সঙ্গে ফাইনাল খেলবে।

    সর্বশেষ সংবাদ
    1. ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার
    2. কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা
    3. নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর
    4. বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
    5. সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
    6. সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে
    7. ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত
    সর্বশেষ সংবাদ
    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    ফুলবাড়ীতে নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অবসরপ্রাপ্ত সেনা পরিবার

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

    কাহালুতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীর জরিমানা

     নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    নোয়াখালীতে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    বীরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সৈয়দপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    ফুলবাড়ীর ছোট তিলাই নদীর ওপর ২ কোটি ৯৭ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যয়ে সেতু নির্মিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬