Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ১৪:৪১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ১৪:৪১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ আগস্ট, ২০২০ ১৪:৪১

    রেকর্ড ষষ্ঠবারের মতো ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়া

    ইউরোপা লিগ আর সেভিয়ার ভালোবাসার বন্ধন দৃঢ় হলো আরও। ৫ গোলের নাটকীয় ফাইনালে শুরুতে পিছিয়ে পড়ে আরও একবার শেষ হাসি সেভিয়ার। ইউরোপা লিগের রাজারাই রেকর্ড ষষ্ঠবারের মতো জিতে নিল ইউরোপা লিগের শিরোপা।

    ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়েছে সেভিয়া। ডি ইয়ংয়ের জোড়া গোলে আসরে নিজেদের ষষ্ঠ শিরোপা শোকেজে তুললো স্প্যানিশ ক্লাবটি।

    অন্যদিকে ১০ বছর আগে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ইন্টার। এরপর থেকে আরও কোনো ইউরোপিয়ান শিরোপা তো দূরের কথা ঘরোয়া শিরোপাও জোটেনি দলটির। লম্বা সময় পর এদিন ইউরোপা লিগের শিরোপার প্রত্যাশা করছিল দলটি। কিন্তু তাদের অপেক্ষা আরও বাড়িয়ে দিয়েছে সেভিয়া।

    এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ আক্রমণ প্রতি আক্রমণে খেলা চলে। চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে সেভিয়া। সফল স্পটকিক থেকে দলকে এগিয়ে দেন ইন্টারের রোমেলু লুকাকু। পাল্টা আক্রমণ থেকে বল ডি-বক্সের মধ্যে লুকাকুকে সেভিয়ার দিয়াগো কার্লোস ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

    তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি সেভিয়া। সাত মিনিট পর ডান প্রান্ত থেকে হেসুস নাভাসের ক্রস থেকে নিচু হয়ে নিখুঁত এক হেডে লক্ষ্যভেদ করেন লুক ডি ইয়ং।

    ৩৩তম মিনিটে এগিয়ে যায় স্প্যানিশ ক্লাবটি। ফ্রিকিক থেকে এভার বানেগার নেওয়া ক্রসে লাফিয়ে উঠে অসাধারণ এক হেডে বল জালে জড়ান ডি ইয়ং।

    ইন্টার খুব বেশি সময় পিছিয়ে থাকেনি। তিন মিনিট পরই ফ্রিকিক থেকে মার্সেলো ব্রজোভিচের নেওয়া ক্রসে লাফিয়ে উঠে বল জালে জড়ান দিয়াগো গডিন।

    বিরতির পর ৬৫ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোমেলু লুকাকু। ৭৪ মিনিটের সেট পিসে উড়ে আসা বল ইন্টার মিলানের রক্ষণভাগের খেলোয়াড়রা ফেরান। কিন্তু শূন্যে থাকা বলে বাইসাইকেল কিক নেন সেভিয়ার দিয়েগো কার্লোস। সেটা ক্লিয়ার করতে পা বাড়িয়ে দিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লুকাকু। এই গোলটি আর বাকি সময়ে শোধ দিতে পারেনি ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাবটি।

    সর্বশেষ সংবাদ
    1. ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন
    2. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    3. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    4. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    5. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    6. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    7. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    সর্বশেষ সংবাদ
    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের 
স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকী উদযাপন

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬