Journalbd24.com

শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০ ১৩:৩১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০ ১৩:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২০ ১৩:৩১

    সাকিবের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ

    আজকের (২৮ অক্টোবর) দিন গিয়ে রাত পার হলেই ক্রিকেটহীন কারাগার থেকে মুক্তি পাবেন সাকিব। শেষ হবে আইসিসি কর্তৃক পাওয়া এক বছরের নিষেধাজ্ঞা। আজই তাই ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের শেষ দিন। কাল থেকে আবার ক্রিকেটের দুনিয়ায় মুক্ত বিহঙ্গের মতো উড়তে পারবেন বাংলাদেশের ‘পোস্টার বয়’ খ্যাত সাকিব।

    আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছর কাটিয়ে দেওয়া সাকিব এত বড়সড় ভুল করে বসবেন, এমনটা কেউই হয়ত আশা করেনি। সাকিবের মতো অভিজ্ঞ একজন ক্রিকেটার, যিনি কিনা ক্রিকেটের আইন প্রণয়নকারী এমসিসির মেম্বার ছিলেন, সেই সাকিবই কিনা জুয়াড়ির প্রস্তাব গোপন করলেন। তাও এক-দুইবার নয় পাঁচবার।

    বারবার ভারতীয় এক জুয়াড়ির সঙ্গে যোগাযোগ হওয়া সত্ত্বেও সাকিব সেটি আইসিসি, বিসিবি বা আকসুর কাছে প্রকাশ করেননি। যদিও জুয়াড়ি দীপক আগারওয়াল সাকিবকে টলাতে পারেননি, জড়াতে পারেননি ফিক্সিং কাণ্ডে। কিন্তু কোনো ক্রিকেট সংস্থাকে না জানানো বড় এক শাস্তির মুখে ঠেলে দেয় টাইগার দলের এই তারকাকে। জুয়াড়ির প্রস্তাব গোপন করার দায়ে গত বছরের ২৯ অক্টোবর আইসিসি দুই বছরের ক্রিকেটীয় নিষেধাজ্ঞা দেয় সাকিবকে। অর্থাৎ, এই সময়ের মধ্যে সাকিব ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কিছুতে জড়িত হতে পারবেন না।

    তবে এর মধ্যে এক বছরের ছিল স্থগিতাদেশ। অর্থাৎ প্রথম বছর যদি সাকিব সতর্কতার সঙ্গে আইসিসির দেওয়া বিধিনিষেধ মেনে কাটাতে পারে, তবেই পরের বছরের নিষেধাজ্ঞার খড়গ পোহাতে হবে না সাকিবকে। কিন্তু যদি সাকিব এই সময়ের মাঝে নতুন কোনো বিতর্কিত কাণ্ডে জড়ায়, তবে দুই বছরের নিষেধাজ্ঞা বহাল থাকবে সাকিবের।

    ক্রিকেটে ফিরতে মরিয়া সাকিব, খুব সাবধানে কাটিয়েছেন নিষেধাজ্ঞার প্রথম বছর। কোনো প্রকার ক্রিকেটীয় কার্যক্রমে জড়াননি। এমনকি সচেতনভাবে এড়িয়ে গেছেন সংবাদমাধ্যম। ফলে সাকিব এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে ফিরতে পারবেন মাঠে, ক্রিকেটের মঞ্চে, মিরপুরে এমনকি দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবিতে।

    সাকিব তাই ফিরবেন অচিরেই। সামনের মাসে দেশের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। এরপর জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ কিংবা শ্রীলঙ্কা সফরেও দেখা যাবে এই তারকা ক্রিকেটারকে।

    বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা সাকিব ক্রিকেটের মঞ্চে ফেরার লক্ষ্যে শিগগিরই আসবেন দেশে। হয়ত চলতি সপ্তাহের মধ্যে। এর আগেও দেশে এসেছেন, তবে অনেক ভার কাঁধে নিয়ে। এবার দেশের মাটিতে পা রাখবেন নিষেধাজ্ঞা কাটিয়ে সব জয় করার লক্ষ্যে। ভারহীন এবং ক্রিকেট উপভোগ করার মন্ত্র নিয়ে।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬